মঙ্গলবার (৬ অক্টোবর ) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা বাজার এলাকার থেকে ওই চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ইলিশা বাজার এলাকার ভোলা-লক্ষ্মীপুর সড়কে অভিযান চালায়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়। একই সঙ্গে ওই কাভার্ডভ্যানের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দৌলতখান ঠবাকি অংশ পড়ুন...
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার পর এক যুবককে মিশর হয়ে লিবিয়ায় পাচার, সেখানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকার বিমানবন্দর থানাধীন আশকোনা হাজি ক্যাম্পের সিভিল এভিয়েশন ওয়েলফেয়ার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— আতিকুর রহমান টমাস (৩২) ও বদিউল আলম ভূঁইয়া ওরফে বেলাল (৫৪)।
সিআইডি জানায়, নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ভুক্তভোগী à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হলেও যাতে উদ্ধার তৎপরতা থেমে না যায়, সে লক্ষ্যে জনবল, উদ্ধার সরঞ্জাম ও কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এর আওতায় ঢাকা ও আশপাশের ৪১টি পয়েন্টে উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে দেওয়া, পূর্বাচলে বিশেষ রেসকিউ টিম মোতায়েন, বিভাগীয় শহরগুলোতে পৃথক রেসকিউ টিম গঠন এবং ঢাকার আশপাশের ১০০টি ফায়ার স্টেশনকে জরুরি প্রয়োজনে ঢাকায় সহায়তার জন্য প্রস্তুত রাখা হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইএমএফের কোনো শর্ত বাংলাদেশ আর মানবে না এবং সরকার তাদের ঋণের চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত রোববার (৪ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, বিশ্ব বিনোয়োগকারী সপ্তাহের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যন্ড এক্সচেঞ্জ কমিশন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আইএমএফের ঋণ চুক্তি বাতিল করে আমরা নিজ পায়ে দাড়ানোর উদ্যোগ নিয়েছি। দাতা সংস্থার সাহায্য ছাড়াই ২০৩৪ সালে ট্রলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি।
রির্জাভে বিদেশি ঠবাকি অংশ পড়ুন...
বিশ্বের মহাসাগরগুলোয় গত বছর রেকর্ড ২৩ জেটাজুল তাপ শোষিত হয়েছে। এর ফলে পানি আরো উষ্ণ ও সমুদ্রপৃষ্ঠ আরো উচ্চ এবং সামুদ্রিক পরিবেশ কম বসবাসযোগ্য হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের পৃথিবী পর্যবেক্ষণ ও পরিবেশবিষয়ক বৈজ্ঞানিক কর্মসূচি কোপের্নিকাসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।
মহাসাগরে এ বিপুল তাপশক্তির সংযোজনের পরিমাণ ওই বছর মানবজাতি জ্বালানি, বিদ্যুৎ ও তাপসহ যে পরিমাণ শক্তি ব্যবহার করেছে, তার প্রায় ৪০ গুণ। পৃথিবীতে প্রাণধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর সমুদ্রের পানিতে ব্যাপক পরিবর্তনের মধ্যেই এ পরিসà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত দুই বিমানকর্মী হলেন- মানিক মিয়া ও মিজানুর রহমান। তারা এমিরেটস এয়ারলাইন্সের এয়ঠবাকি অংশ পড়ুন...
আটক শরীফ উদ্দিন রেজভী উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। আটকের পর পুলিশ সেজে মামলার বাদী ও বিবাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কথা পুলিশের নিকট স্বীকার করেছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার নথি ও সংগৃহীত কপি দেখিয়ে নিজেকে পিবিআই সদস্য পরিচয়ে মামলার পক্ষে রিপোর্ট দেয়ার প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে আসছিলেন। রোববার বিকেলে নেভি ব্লু প্যান্ট ও বুট পরে শ্যামবাড়ী গ্রামে এক মামলার কপি নিয়ে একজনের ঠিকানা খুঁজতে থাকেন তিনি। এ সময় তার কথাবার্তা ও আচরণ অসঠবাকি অংশ পড়ুন...
জাপানের ওকিনাওয়া দ্বীপে এক নারীকে লুট ও হত্যার সন্দেহে এক মার্কিন নৌসেনা সদস্য গ্রেপ্তার হওয়ার পর দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। রোববার (৪ অক্টোবর) মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাস তদন্তে ‘পূর্ণ সহযোগিতার’ আশ্বাস দিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়, ল্যান্স-করপোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ডের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় ৩৯ বছর বয়সী আনা ইয়াগিকে হত্যা করার অভিযোগ উঠেছে। এই দ্বীপে মোতায়েন রয়েছে হাজার হাজার মার্কিন সেনা।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, â বাকি অংশ পড়ুন...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে তাকে বাগেরহাট মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।
এর আগে রোববার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার দিবাগত রাতে সমুদ্রে নিয়মিত টহলকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ একটি বোটসহ মানব পাচারকারী চক্রের ১১ জন সদস্যকে আটক এবং মালয়েশিয়া গমনে প্রতারণার শিকার ৬৫ জনকে উদ্ধার করেছে।
সেন্ট মার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামক একটি বোট সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় অপর একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। পরবর্তীতে সমুদ্রে ভাসমান বোটটিকে সহায়তা করার উদ্দেশ্যে এগিয়ে গেলে বোটটির কয়েকজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি এফভি ক্রিস্টাল- বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বন্ড সুবিধায় আমদানি করা সুতা চট্টগ্রাম বন্দর দিয়ে ছাড় করতে জটিলতায় পড়ছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। এ কারণে সময়মতো কারখানায় সুতা পৌঁছাচ্ছে না; আর তাতে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উৎপাদন।
তৈরি পোশাকশিল্পের একাধিক মালিক জানান, সাধারণ নিয়মে নতুন কোনো আদেশ জারি হওয়ার আগে করা ঋণপত্রের বিপরীতে সুতা আমদানি হলে সে ক্ষেত্রে নতুন বিধিনিষেধ প্রযোজ্য হয় না; কিন্তু এবার সেটি মানা হচ্ছে না। আগের ঋণপত্রের বিপরীতে আসা সুতা আটকে দিচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।
এর আগে গত ৭ সেপ্টেম্বর দেশের বস্ত্রকলক বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা অংশে প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটলের পাশাপাশি কয়েকটি অংশ বসে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
গতকাল শনিবার সকাল থেকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী।
সরà§ বাকি অংশ পড়ুন...












