নিজস্ব সংবাদদাতা:
দেশের বহু রোগীকে অসুখের পাশাপাশি ভুগতে হচ্ছে দারিদ্র্য, ঋণ ও অনিশ্চয়তার সঙ্গে। ক্যানসার, কিডনি রোগ, হৃদরোগ, লিভার সিরোসিস, স্ট্রোক, ডায়াবেটিস ও থ্যালাসেমিয়ার মতো জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগী এবং তাদের পরিবারের জীবনসংগ্রাম অনেক করুণ। চিকিৎসার লাগামহীন ব্যয়ে পুরো পরিবারে নেমে আসছে চরম বিপর্যয়।
চিকিৎসা চালাতে গিয়ে অনেক পরিবার সঞ্চয় হারাচ্ছে, জমিজমা বিক্রি করছে, ঋণগ্রস্ত হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হলে সংকট আরো গভীর হচ্ছে। ধারাবাহিক চিকিৎসাব্যয়ের চাপে অনেকে ঋণ করেন, জমিজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে উদ্বেগ বাড়ছে। দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এবং পথচারীদের কামড় দেয়া ও তাড়া করার ঘটনায় বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের আশঙ্কা, কুকুরের তাড়া খেয়ে ভারসাম্য হারিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারী ও যানবাহনের চালকরা।
উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কুকুরদের দলবদ্ধভাবে ঘুরতে দেখা যায় বলে স্থানীয়দের ভাষ্য। তাদের অভিযোগ বাকি অংশ পড়ুন...
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম সক্রিয় পানীয় উপাদান। মৌমাছি ফুল থেকে মধুরস সংগ্রহ করার পর চাকের মধ্যে তা জমা করে। এরপর ডানা ঝাপটে বাতাস চলাচলের মাধ্যমে অতিরিক্ত পানীয় অংশ বাষ্পীভূত করতে সাহায্য করে। মৌমাছির শরীর থেকে নিঃসৃত কিছু উৎসেচকও মধুর রাসায়নিক গঠনে পরিবর্তন আনে। এভাবে মধু ঘন ও চিনিসমৃদ্ধ হয়ে ওঠে।
মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো সরল চিনির পরিমাণ বেশি। কিন্তু জীবাণুর বংশবৃদ্ধির জন্য শুধু খাবার থাকলেই হয় না, পর্যাপ্ত পানিও প্রয়োজন। মধুতে মোট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংস অস্থিরতাকে কেন্দ্র করে ফরাসি সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকানপাটে লুটপাট ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাকে সামনে রেখে সরকার বিক্ষোভের মূল কারণগুলো আড়াল করছে বলে অভিযোগ উঠেছে।
জীবনযাত্রার মানের অবনতি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত- এমনটাই মনে করছেন সমালোচকরা।
সমালোচকদের অভিযোগ, সহিংসতার ঘটনাগুলোকে কাজে লাগিয়ে সরকার বিক্ষোভ দমনে অতিরিক্ত নিরাপত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামাত নেতা এ. টি. এম. মা'ছুমসহ মোট ৩ জন অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-কুমিল্লার মধ্যে রেল যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯০ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ হচ্ছে।
প্রস্তাবিত এ রেলপথ কুমিল্লা থেকে দাউদকান্দি, শ্যামপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে। এটি বাস্তাবায়িত হলে ঢাকা-কুমিল্লা যাতায়াতের দূরত্ব কমার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
প্রস্তাবিত রেলপথটির নাম ‘কুমিল্লা-ঢাকা নতুন রেলপথ’। প্রচলিত রেলপথের বিকল্প হিসেবে এ কর্ড লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। রেলপথটির বড় অংশ উà§ বাকি অংশ পড়ুন...
অনলাইনে ট্রেনের টিকিট কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার বিষয়ে কাজ চলছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, অনলাইনে টিকিট বিক্রির সময় লাখ লাখ মানুষ একসঙ্গে প্রবেশের চেষ্টা করায় চà বাকি অংশ পড়ুন...
ইরানের সঙ্গে বৈঠকে বসেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত এই তিন দেশের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই।
সৌদি আরব জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমন, সামরিক সংঘাতের পুনরাবৃত্তি ঠেকানো এবং সংকটের অবসানে সমঝোতার পথ তৈরি করাই এই বৈঠকের উদ্দেশ্য। অন্যদিকে বৃহত্তর সংঘাতের হুমকির মধ্যে এ বৈঠক কূটনীতি পুনরুজ্জীবিত করার সর্বশেষ, এমনকি শেষ সুযোগও হতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দীর্ঘস্থায়ী সংঘাত সন্ত্রাসবাদী ইসরাইলের অর্থনীতির ওপরও উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের আর্থিক ব্যয় ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৩৫০ বিলিয়ন শেকেল বলে অনুমান করা হয়েছে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্ত ও ব্যয় এই হিসাবের বাইরে রয়েছে।
এদিকে, ২০২৩ সালের শুরুতে ইসরাইলের সরকারি ঋণ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত ছিল প্রায় ৬০ দশমিক ৫ শতাংশ। ২০২à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত বছরের চেয়ে এবার অর্ধেকেরও কম দামে বাজারে পাঞ্জাবের আলুর বীজ বিকোচ্ছে। তাতেও আলু বসাতে চাষিদের আগ্রহে কার্যত ভাটা। উদ্বেগের সঙ্গে এমনটাই দাবি আলু ব্যবসায়ীদের। আলু থেকে কিছুটা নজর ঘুরিয়ে চাষিরা সর্ষে চাষের দিকেই বেশি ঝুঁকতে শুরু করেছেন। তাদের বক্তব্য, হিমঘরে এখনও প্রচুর আলু মজুত রয়েছে। ডিসেম্বর মাসেও হিমঘরজাত আলু খালি হওয়ার সম্ভাবনা নেই। অথচ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই বাজার নতুন আলুর আমদানি হতে শুরু করবে। এই পরিস্থিতিতে আগাম আলু চাষে লাভের মুখ দেখাা সম্ভব নয়। চাষিদের দাবি, স্বল্প দামে পাঞ্জাবের বীজ à বাকি অংশ পড়ুন...
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানকালে ট্রাফিক আইন অমান্য করায় সর্বোচ্চ ৪৯০টি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৯টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩১টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১০টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৭টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১০৩টি মামলা রেকর্ড করা হয়।
মামলা হওয়া যানবাহনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল রয়েছে। অভিযান পরিচালনাকালে আইন অমান্য করায় ৭৯৩টি গাড়ি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা, এরপর বাসা বা হোটেলে ডেকে নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ। পরে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হাতিয়ে নেয়া হতো মোটা অঙ্কের টাকা।
এভাবে একের পর এক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফà বাকি অংশ পড়ুন...












