কুড়িগ্রাম সংবাদদাতা:
সার দিতে দেরি হওয়ায় কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার কচাকাটা বাজারে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের দাবিতে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সড়কে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ ছাড়া লালমনিরহাটেও একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকরা জানান, সার নেওয়ার জন্য সকাল সাতটা থেকে নাগেশ^রীর কচাকাটা বাজারের কাশেম ট্রেডার্সের সামনে কৃষকেরা জড়ো হতে থাকেন। সকাল আটটার পরও পরিবেশকের লোকজন না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে সেখানে প্রায় ২০০ কৃষক জড়ো হন। স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভূমধ্যসাগরে মাইলের পর মাইলজুড়ে ছড়িয়ে পড়া ক্ষুদ্র শৈবালের স্তর সন্ত্রাসী ইসরায়েলের পাঁচটি বড় লবণাক্ত পানি শোধনাগার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এতে ইহুদীবাদীদের প্রধান পানীয়ের উৎস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সন্ত্রাসী ইসরায়েলের জাতীয় পানি কোম্পানি মেকোরোট জানিয়েছে, গতকাল দেশটির উপকূলীয় ছয়টি শোধনাগারের মধ্যে পাঁচটি বন্ধ হয়ে যায়।
মেকোরোটের মুখপাত্র বলে, ‘সন্ত্রাসী ইসরায়েলে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা।’
সন্ত্রাসী ইসরায়েলের পানীয়র অন্তত ৬৫ শতাংশ আসে সমুদ্রের পানি শোধন ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীপ্রতি চার বেলা খাবারের জন্য বরাদ্দ মাত্র ১৪৯ টাকা। এ খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে দুপুর ও রাতের খাবারের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। তারা জানান, এ খাবার খাওয়ার উপযোগী না হওয়ায় বাধ্য হয়ে বাইরে থেকে এনে খেতে হচ্ছে তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত সংখ্যক পুষ্টিবিদ না থাকায় খাবারের মান নিয়ন্ত্রণ কষ্টকর হচ্ছে।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে সরজমিনে দেখা যায়, দুপুরের খাবার হাতে পাওয়ার পর মান নিয়ে অসন্তোষ প্ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
ভূরুঙ্গামারীতে সার নিয়ে নাটকীয়তা শেষ হচ্ছে না। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার একটি ইটভাটা থেকে ১৬ বস্তা ইউরিয়াসহ ২৩ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সার সংকটের অভিযোগ তুলে সারের দাবিতে ফের শোরগোল শুরু করেন স্থানীয় কৃষকরা।
সারের দাবিতে সোনাহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন সোনাহাট স্থলবন্দর সড়কে জড়ো হয়ে অবরোধ করার চেষ্টা করেন বিক্ষুব্ধ কৃষকরা। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত ঘটনাস্থলà§ বাকি অংশ পড়ুন...
দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পাঁচ কর্মপরিকল্পনা হল- দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সাইসমিক জরিপ, বাপেক্সকে শক্তিশালীকরণ, প্রোডাশন শেয়ারিং কন্ট্যাক্ট (পিএসসি) ও বিডিং এবং এলএনজি অবকাঠামো সস্প্রসারণ।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রমজানের কারণে এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে নেয়া সম্ভব হচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের সুযোগ দিতে রোজার পরেই পরীক্ষা নেয়া হবে। আপাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. মিলন বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে সামগ্রিক বাকি অংশ পড়ুন...
সাপে কাটা রোগীদের জীবন বাঁচাতে অ্যান্টিভেনম কেনার জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল উপজেলা পরিষদ। ওই অর্থ দিয়ে দ্রুত অ্যান্টিভেনম কেনার কথা ছিল। এ জন্য তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের নামে একটি চেকও দেয়া হয়। নথি অনুযায়ী, ২০২৫ সালের ১২ অক্টোবর তিনি চেকটি গ্রহণ করেন।
একই ঘটনায় হাসপাতালের দুই দায়িত্বশীল ব্যক্তির এমন পরস্পরবিরোধী বক্তব্যে প্রশ্ন উঠেছে—উপজেলা পরিষদের বরাদ্দ করা ৩ লাখ টাকা কোথায় গেল? আর যদি ওই অর্থে অ্যান্টিভেনম কেনা বাকি অংশ পড়ুন...
জীর্ণ কাঠের ভবন। মাথার ওপর মরিচা ধরা টিনের চাল। দেয়ালের বিভিন্ন অংশে নোনা ধরে খসে পড়েছে পলেস্তারা। নড়বড়ে লোহার ফটক ও ভাঙাচোরা সীমানাপ্রাচীর। এর ওপর ভবনের ছাদ ও আশপাশ ঘেঁষে ঝুলছে বিদ্যুতের তার। সামান্য বৃষ্টি হলেই টিনের চাল চুইয়ে পানি পড়ার আশঙ্কা।
এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই চলছে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়ন ভূমি অফিসের সরকারি কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। এতে একদিকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে ঝুঁকিতে রয়েছে ভূমি অফিসে সংরক্ষিত বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
বিগত অন্তবর্তীকালীন সরকারের আমলে প্রথম খড়গ নামে নারিকেল দ্বীপের (সেন্টমার্টিন) বাসিন্দাদের উপর। দ্বীপে যাতায়াতে দেয়া হয় নিষেধাজ্ঞা। সীমিত করে দেয়া হয় পর্যটন সময়। এতে করে দ্বীপের মানুষের প্রধান আয়ের উৎসটাই বন্ধ হয়ে যায়।
এর পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। দ্বীপে নেই পর্যাপ্ত খাদ্য মজুতের ব্যবস্থা। অন্যদিকে, সাগরে মাছ ধরতে না পারায় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। ফলে অনেক পরিবারে দেখা দেয় অর্ধাহার-অনাহার। সংকটের মুখে এরই মধ্যে জীবিকার তাগিদে দ্বীপ ছেড়েছে বà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
একটি পশ্চিমা সংবাদমাধ্যম লিখেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুদের, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের, মজুদ সংকটজনক হয়ে উঠেছে।
পার্সটুডে জানিয়েছে, ইউরোপে নিযুক্ত একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং একজন ন্যাটো কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, প্রধানত ড্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইউরোপে মার্কিন সামরিক বাহিনী ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ‘সংকটজনকের চেয়েও গুরুতর’ ঘাটতির সম্মুখীন হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলে, সবচেয়ে উদ্বেগজনক ঘাটতà বাকি অংশ পড়ুন...
সাময়িক উত্তেজনা বা ভূ-রাজনৈতিক মেরুকরণের ঊর্ধ্বে উঠে বর্তমান বিশে^র সংঘাতময় পরিস্থিতির দিকে তাকালে একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে আধুনিক যুদ্ধক্ষেত্রে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অ্যার্টলারি শেলের যোগানই জয়ের মূল নিয়ামক। ইউক্রেন-রাশিয়া সংঘাত কিংবা মধ্যপ্রাচ্যের চলমান সংকট প্রমাণ করেছে, উন্নতমানের সামরিক প্ল্যাটফর্ম যতই থাকুক না কেন, নিরবচ্ছিন্ন গোলাবারুদের রদবদল ও যোগান না থাকলে কোনো দেশই তার সার্বভৌমত্ব ধরে রাখতে পারে না। আন্তর্জাতিক এই প্রেক্ষাপট থেকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বের সাথে সামরিক ও কৌশলগত শিক্ষা গ্রহণ করা জরুà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমন মৌসুমের শুরুতে দেশজুড়ে সারের অস্বাভাবিক ঘাটতি ও চড়া দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। সরকারের পক্ষ থেকে গুদামে পর্যাপ্ত মজুত থাকার তথ্য তুলে ধরা হলেও, মাঠপর্যায়ে মিলছে না প্রয়োজনীয় সার। উল্টো খুচরা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে চাষিদের।
মাঠপর্যায়ের চিত্র বলছে, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সার না পেয়ে কুড়িগ্রামে কৃষকদের গুদাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কৃষকেরা অভিযোগ করছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা বেশিতে খুচরা দোকান থেকে স বাকি অংশ পড়ুন...












