১৩ জন মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নেয়ার ধারাবাহিকক্রম মুবারক অনুযায়ী মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম তিনি হচ্ছেন- ‘আল হাদিয়াহ্ ‘আশার অর্থাৎ ১১তম’। এজন্য উনাকে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম’ বল বাকি অংশ পড়ুন...
মামদূহ হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার দয়াদান ইহসান, ফয়েজ তাওয়াজ্জুহ মুবারকের বদৌলতে ৭ই নভেম্বর রোজ ইয়াওমুস সাবত (শনিবার) বালুগ্রাম বুলনপুর আঞ্জুমান মজলিস চাঁপাই সদর আয়োজন সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ উনার সম্মানার্থে বালুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুসম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার শান মুবারকে কুফরী আক্বীদা প্রকাশ করা ও নারী কেলেঙ্কারি, মাদরাসার অর্থ কেলেঙ্কারির কারণে মুরতাদ (আজিজুল হক বেলাল) ওরফে আজাজিলকে ২০১১ সালের দিকে সিলসিলা থেকে বহিষ্কার করা হ বাকি অংশ পড়ুন...
খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
“আর (আমার মহাসম্মানিত হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমি আপনার যিকির, আলোচনা, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক বুলন্দ থেকে বুলন্দতর করেছি।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলাম নাশরহ শরীফ: ৪)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধু খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি নন; এছাড়া যত শান-মান, বà বাকি অংশ পড়ুন...
নেককার আহালিয়া শ্রেষ্ঠ নিয়ামত:
মহান আল্লাহ পাক উনার বিশেষ নিয়ামত নেককার আহলিয়া (স্ত্রী)। একজন আহালের (স্বামী) জন্য নেককার আহালিয়া যেমন জান্নাত স্বরূপ, তেমনি বদকার আহালিয়াও জাহান্নাম সদৃশ্য। আহালিয়ার কারণে অনেক ক্ষেত্রে আহাল জান্নাতী হয়। আবার আহালিয়ার কারণে আহাল জাহান্নামী হতে পারে। তাই নেককার আহালিয়াকে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ বলে আখ্যায়িত করা হয়েছে। আহালের (স্বামী) সুখ-শান্তি আহালিয়ার মাঝে বিদ্যমান। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّØ বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
اِنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُوْلُ نَحْنُ اَهْلُ بَيْتٍ طَهَّرَهُمُ اللهُ مِنْ شَجَرَة النَّبُوَّةِ وَمَوْضِعِ الرِّسَالَةِ وَمُخْتَلِفِ الْمَلَائِكَةِ وَبَيْتِ الرَّحْمَةِ وَمَعْدِنِ الْعِلْمِ.
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবসময় ইরশাদ মুবারক করতেন, আমরা মহাসম্মানিত মহাপবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে (আমাদেরকে) সম্মানিত নুবুওওয়াত মুবারক উনার বৃক্ষ, সম্মানিত রিসালাত মুঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করছে ২০ দস্যু বাহিনী। সক্রিয় কয়েক বাহিনী দস্যুতায় ব্যবহার করছে লাইসেন্স করা অস্ত্র। সাগরের এই দস্যুরা মাছ ও জাল লুট, মাদক কারবার এবং মানব পাচার নিয়ন্ত্রণ করে।
অনুসন্ধানে জানা যায়, সাধারণ জেলেরা যখন সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকেন, ঠিক তখনই ইঞ্জিনচালিত ট্রলারে করে হানা দেয় দস্যু বাহিনী। তাদের প্রাথমিক লক্ষ্য জেলেদের ধরা দামি মাছ এবং লাখ টাকা মূল্যের জাল। কেউ বাধা দিলে বা জাল দিতে না চাইলে তাদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। অস্ত্রের বাঁট দিয়ে পিটিয়ে জেলেদের হাড়গোড় ভেঙে দেওয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর ও সংলগ্ন টেকপাড়া এলাকায় কয়েক মাস ধরে সরাসরি সম্প্রচার বা লাইভস্ট্রিম করছে চীনা নাগরিকদের একটি দল। তাদের কেউ ঢাকার নিম্নআয়ের এই এলাকাকে ভারতের নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে দর্শকদের কাছে। শুধু তাই নয়, ভিডিও ধারণ করতে গিয়ে বাসাবাড়িতেও ঢুকে পড়ছে তাদের কেউ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ভিডিওগুলো কেন তৈরি করা হচ্ছে কিংবা কোথায় প্রচার করা হচ্ছে, সে বিষয়ে তিনি জানেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন অধিদপ্তরে বদলি ও পদায়নে ঘুষের হার এলাকাভেদে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও এনফোর্সমেন্ট অভিযানে এমন ঘুষবাণিজ্যের তথ্য উঠে আসে। কিন্তু দেড় বছর দুদকের সেই অনুসন্ধান রহস্যজনকভাবে আটকে আছে। এখনো তদন্তই শুরু হয়নি।
বন অধিদপ্তরে বদলি ও পদায়ন ক্ষেত্রে কোন পদে কত টাকা দিতে হবে, তা নির্ধারিত। বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে প্রথম শ্রেণির এলাকায় দুই বছরের জন্য পদায়ন পেতে দিতে হয় ৫০ লাখ টাকা। দ্বিতীয় শ্রেণির এলাকায় ৩০ লাখ এবং তৃতীয় শ্রেণির এলাকায় ২০ লাখ টাকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। অপরিবর্তিত রয়েছে ডিম, গোশত ও মাছের দামও। অপরদিকে আলু-পেঁয়াজের দাম কিছুটা সহনীয় পর্যায়ে, পাশাপাশি কমেছে আদা-রসুনের দাম। তবে দু-একটি পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষের জন্য বাড়তি দামে বাজার করা ও সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে বাজাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের স্বাদ ও বৈচিত্র্য তুলে ধরে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, বাংলাদেশের নদী ও সমুদ্রে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। এসব মাছকে বিশ্ববাজারে পরিচিত করাতে পারলে শুধু মৎস্যজীবীদের আয় নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চট্টগ্রামে মৎস্যজীবীদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ধান থেকে চাল। এরপর মিল থেকে আড়ত-পাইকারি বাজার হয়ে খুচরা দোকান। প্রতিটি ধাপেই যুক্ত হচ্ছে নতুন খরচ। সেই সঙ্গে বাড়ছে দাম। কিন্তু কোন পর্যায়ে কত টাকা ব্যয় হচ্ছে, আর কতটা ব্যবসায়ীর মুনাফা হিসেবে থাকছে, তার স্পষ্ট হিসাব নেই।
উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি টাকার পুরোটাই গুনতে হচ্ছে ক্রেতাকে।
বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সমর্থনের কথা জানান।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, ফিলিস্তিনের ন্যায্য দাবি ও জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। একইসঙ্গে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্à বাকি অংশ পড়ুন...












