‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। অপরিবর্তিত রয়েছে ডিম, গোশত ও মাছের দামও। অপরদিকে আলু-পেঁয়াজের দাম কিছুটা সহনীয় পর্যায়ে, পাশাপাশি কমেছে আদা-রসুনের দাম। তবে দু-একটি পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষের জন্য বাড়তি দামে বাজার করা ও সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে বাজারে স্বস্তি ফেরার অপেক্ষায় দিন কাটছে সাধারণ ক্রেতাদের।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (রাজধানীর মিরপুর-১ নম্বরের কাঁচাবাজার সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী তানভীর হোসেন বলেন, শুধু সবজির কথা বলবো না। এমন কোন জিনিসটা আছে যেটার দাম কম? যেটা ধনী-গরীব সবাই শান্তি মতো কিনতে পারে। যারা বড়লোক তাদের জন্য আরও দাম বাড়লেও কোনও সমস্যা নাই। কিন্তু যারা আমার মতো নির্দিষ্ট ইনকামে সংসার চালায় কিংবা আমার থেকেও কম ইনকাম করে তারা কী করবে? তারা যে কী পরিমাণ চাপে আছে সেটা বোঝানো যাবে না। কেউ হয়তো প্রকাশ করে, কেউ আবার করে না। এই যা।
বাজার করতে আসা আরেক ক্রেতা শেখ পাপ্পু বলেন, কবে যে বাজারর সবকিছুর দাম কমবে, কে জানে। যদিও আমাদের দেশে একবার কোনও জিনিসের দাম বাড়লে সেটা আর কমতে চায় না। সেটা হোক দোকানের জিনিসপত্র কিংবা মনে করেন রিকশা ভাড়া। এগুলো বাড়লে আর কমতে দেখি নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর, মোতায়েন হবে অতিরিক্ত সেনা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু একটি মাহফিল নয়, বরং ছহিবে সুলত্বানুন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার আখাচ্ছুল খাছ কারামত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছে চীনারা!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুষের অনুসন্ধান আটকে থাকে দুদকেও
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












