ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত প্রতিমন্ত্রীর
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সমর্থনের কথা জানান।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, ফিলিস্তিনের ন্যায্য দাবি ও জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। একইসঙ্গে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।
এসময় ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রী গাজা ও অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট চুক্তি এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব লঙ্ঘন করে ইসরায়েলের অব্যাহত কর্মকা-ের বিষয়েও প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ আবু জাম। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর, মোতায়েন হবে অতিরিক্ত সেনা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু একটি মাহফিল নয়, বরং ছহিবে সুলত্বানুন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার আখাচ্ছুল খাছ কারামত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছে চীনারা!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুষের অনুসন্ধান আটকে থাকে দুদকেও
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












