বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এফ. সিদ্দিকী এবং মডারেটর ছিলেন ফ্যাকল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. আতিয়ার রহমান।
নিউমোনিয়া মোকাবিলায় প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পাà বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শেখ ফরিদুল ইসলাম বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। খুব শিগগিরই এই অর্থ ছাড় করা হবে বলে আশা করছে সরকার। অনুদানের অর্থ মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং তাদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।
তিনি জানান, অনুদানের অর্থ হাতে পাওয়ার পর উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থকে সর্বোচ্চ ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরবরাহ করা পণ্যের দামের প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর হিসেবে কেটে রাখবে এনবিআর। এই বিধান বাজেটেই করা হয়েছে। এখন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।
প্রতি হাজারে দুই টাকা আদায়ে বিশেষ অ্যাপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা এই অ্যাপ বানানোর কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাস থেকে অ্যাপ ব্যবহার চূড়ান্ত করা হতে পারে।
দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন এ কর আদায় বাস্তব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা। একটি বনরুটি, কলা, কেক আর এককাপ চা দিয়েই সকালের নাশতা সারেন তিনি। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগেও এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। তা এখন শুধু স্মৃতি ছাড়া কিছুই নয়।
বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ ভোগাচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষকে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট এমনিতেই থাকে টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া ও সাভারের শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকেরা। গত বুধবার (১১ নভেম্বর) এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মালিকদের এমন উদ্যোগে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা ও রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার আশুলিয়à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই সামরিক স্থাপনাটি পরিদর্শনের সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান এসব তথ্য জানান।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভিকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি এই সুবিশাল স্থাপনাটি ঘুরে দেখেন। পরিদর্শনকালে মেজর জেনারেল আব্দুল্লাহি বাহিনীর সর্বাধুনিক অর্জনসমূহ পর্যালোচনা করেন এবং তাদের কৌশলগত ও যুদ্ধগত প্রস্তুতি মূল্যায়ন করেন। এ সময় তিনি দৃঢ়তার সা বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে লুৎফর রহমান। একপর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায় চাপ জাল ফেলে ওই কাতলা মাছ ধরেন তিনি।
পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল ম-লের আড়তে নিয়ে আসেন ওই জেলে। সকাল ছয়টার দিকে নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। অলিগলি, মানুষের বাড়িঘর, রাস্তাঘাটÑকিছুই বাদ যেত না তাদের ক্যামেরায়। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতো তারা। সম্প্রতি তাদের এসব কর্মকান্ড নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। আর এরপর থেকেই এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে উত্তরার বিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পানিবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক পানিবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পানিবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, আরও ঋণ নয়। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিত করতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ পানিবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া ভাষণে ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
দেশের বর্তমà বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-শ্রমিকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে চালকদের লাইসেন্স দেওয়া, নিবন্ধন ফি কমানো এবং বিদ্যমান যানবাহনের নকশা পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানিয়েছেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানসিক প্রতিবন্ধী কিশোর হামিদুল ইসলাম। ১৩ বছর বয়সী হামিদুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে স্পষ্ট করে কথা বলতেন না। তবে তার সরল আচরণের জন্যে নড়াইবাগ এলাকার মানুষের কাছে আদুরে ছিলেন। গত কয়েকদিন আগে তাকেই ডেমরার মালা মার্কেটের নড়াইবাগে ফুসলিয়ে নিয়ে শ্লীলতাহানির পর নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হামিদুলের স্বজনরা কে জানান, গত ৭ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে হামিদুল ডেমরার নড়াইবাগের নিজ বাসা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবার ও স্বজনরা তাৎক্ষণিকভাবে ডেমরা থানায় একটি সà বাকি অংশ পড়ুন...












