কক্সবাজার সংবাদদাতা:
পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ১৮টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে নাজিরারটেক শুঁটকি পল্লি। এখানে ছোট-বড় মিলিয়ে মহাল (শুঁটকি উৎপাদনের খামার) আছে প্রায় ৬শ’টি। এছাড়াও জেলার টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী ও সোনাদিয়া দ্বীপেও রয়েছে শুঁটকি উৎপাদনের খামার।
দীর্ঘ ২২ দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। এর পর থেকেই কক্সবাজার উপকূলে শুঁটকি মাছ উৎপাদনের ধুম পড়েছে।
ব্যবসায়ীরা জানান, সব মিলিয়ে কক্সবাজার উপকূলে আট শতাধিক মহালে দৈনিক উৎপাদিত হচ্ছে ১শ’ ৫০ মেট্রিক টনের বেশি শুঁটকি। পরিবেশ অনুকূলে থাকলে এ বছর জেলা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করার দাবিতে ছড়িয়ে পড়া এই অসন্তোষ ও সহিংসতার মুখে সাভার, গাজীপুর, আশুলিয়া এবং রাজধানীর মিরপুরের অন্তত ৫শ’টিরও বেশি তৈরি পোশাক কারখানায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। এতে আন্তর্জাতিক ক্রেতা ও বিদেশি ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশ হারানোর তীব্র আশঙ্কা করছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একটি নতুন মজুরি বোর্ড গঠন করলেও, তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, আজও শ্রমিকরা কাজে না ফিরলে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ সদর উপজেলার গয়ের পাড়া গ্রামের উদ্যোক্তা শাহিন উন্মুক্ত পানিতে হাঁস পালন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। মাসে সব খরচ বাদ দিয়ে দৈনিক ৫ হাজার ৪শ’ টাকা আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছেন। সংসারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা।
গয়ের পাড়া গ্রামের লেজু মন্ডলের পুত্র শাহিন কিছুদিন আগেও ছিলেন বেকার। অর্থনৈতিকভাবে ছিলেন নিঃস্ব। সংসারের খরচ নির্বাহে চোখে অন্ধকার দেখতেন। হাঁস পালন করে সাফল্যের সংবাদ দেখে উৎসাহিত হয়ে হাঁস পালন শুরু করেন। শুরু করার ৪ মাস পর তার এই সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে।
শাহিন বলেছেন, আজ থ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
জেলার ৮ উপজেলায় এবার আগাম জাতের আমন ধানের অধিক ফলনে উচ্ছ্বসিত কৃষকরা। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকার কৃষকরা পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন।
রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
কৃষকরা জানান, কম সময়ে ধান ঘরে তোলা, রোগবালাই কম হওয়া ও ভালো ফলনে লাভের মুখ দেখছেন তারা। ধান কাটার পর একই জমিতে রবিশস্য আবাদ করে বাড়তি আয়ের প্রস্তুতিও নিচ্ছেন কৃষকরা।
জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রংপুরে এবার ১ লাখ ৬৬ হাজার ৯৬০ হেক্টর জমিতে আগাম আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২০৫ হেক্টà বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
অনুকূল আবহাওয়ার কারণে জেলায় এ বছর পাটের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে বেজায় খুশি পাট চাষীরা। এখন পাটের ভরা মৌসুম চলছে। আর এতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে মাঠ, বিল, নদী, খাল, ডোবা ভোর থেকে বিকেল পর্যন্ত কৃষকদের পাট গাছ কেটে পানিতে জাগ দিতে দেখা গেছে। পানিতে জাগ দেয়া পাট গাছগুলো তুলে আঁশ ছাড়ানো এবং পাটের আঁশ ধুয়ে রোদে শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পাট সংশ্লিষ্ট এ কর্মব্যস্ততা জেলাব্যাপী দৃশ্যমান হয়ে উঠছে। হাট বাজারেও উঠতে শুরু করেছে নতুন পাট।
এ বছর চাঁà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ১ জুলাই থেকে প্রায় ৫৬ লাখ লেনদেনে বাংলা কিউআর (কুইক রেসপন্স) ব্যবস্থায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা লেনদেন হয়েছে। এতে দেশে মানুষের লেনদেনের ধরণ দ্রুত বদলে যাওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত ১ জুলাই থেকে সারা দেশে একক ও সর্বজনীন বাংলা কিউআর ব্যবস্থা বাধ্যতামূলক করার পর থেকেই এই ব্যবস্থায় লেনদেনে গতি রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, শুধু ২ থেকে ৮ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে প্রা বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
মাত্র পাঁচটি গরু দিয়ে ছোট পরিসরে যাত্রা শুরু হয় এই খামারের। ধীরে ধীরে খামার বড় হতে থাকে; এখন ৩ শতাধিক গরু রয়েছে এখানে। পাশাপাশি ছাগল, মহিষ ও ভেড়া মিলিয়ে ৫০০ পশু আছে খামারটিতে। এবারের ঈদুল আজহায় বিক্রি হয়েছে দুই শতাধিক গরু-মহিষ। বলছিলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী বেড়িবাধের পাশে গড়ে ওঠা খামার আরবিসি এগ্রো টুরিজম লিমিটেডের কথা।
জানা গেছে, এক যুগ আগে মাত্র পাঁচটি গরু দিয়ে খামার শুরু করেন ওই এলাকার বাসিন্দা শাহীদুল ইসলাম চৌধুরী। এরপর ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়াতে থাকেন, ১০টি, ২৫টি বাকি অংশ পড়ুন...
জানা যায়, ৫০ বেডের দ্বি-তল অবকাঠামোতে দীর্ঘদিন থেকে চলছে গাইবান্ধা ২৫০ বেডের জেনারেল হাসপাতালের কার্যক্রম। ২৫০ বেডের হাসপাতাল হলেও এখানে বিভিন্ন রোগে আক্রান্ত নিয়মিত রোগি ভর্তি থাকেন প্রায় ৪ শতাধিকের বেশি রোগী আর বহির্বিভাগে সেবা নিতে আসেন প্রতিদিন প্রায় ১২শ’ থেকে ১৫শ’ রোগী।
এতে পর্যাপ্ত জায়গা না হওয়ায় রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল চত্বরে ২০১৮ সালে নতুন ৯ তলা একটি ও ৬ তলা একটি ভবন নির্মাণের কাজ শুরু হয় । এতে আশায় বুক বাঁধেন স্থানীরা। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ ৬ বছর অতিবাহিত হলেও নতুন ভবন চালু না হওয়ায় চিকিৎসা à বাকি অংশ পড়ুন...
এই তথাকথিত বাণিজ্যচুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, এমনকি পররাষ্ট্রনীতির ওপর যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছে।
শিল্প, কৃষি, জ্বালানি থেকে শুরু করে দেশের সব খাতকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থের অধীন করে ফেলা হয়েছে;
বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রকল্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের হাত-পা বেঁধে দেওয়া হয়েছে।
ফলে এককথায় এটি জাতীয় স্বার্থবিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনকারী একটি চুক্তি।
চুক্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি করে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। টিফিন ভাতা ৮০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন কমিশন এ সুপারিশ করেছে।
গতক বুধবার ২৩ সদস্যের বেতন কমিশন প্রধান উপদেষ্টার কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেন। জমা দেওয়া প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে বেতন কমিশন সংশ্লিষ্ট মাসিক দুই হাজার টাকা ভাতা প্রদানের বাকি অংশ পড়ুন...
৪৭টি নদী ও ১৬৩ বিল, ৩শ’রও বেশি ক্যানেল, ১ লাখ ২০ হাজার পুকুর তথা
চলনবিলের ধ্বংসকারী এবং কোটি মানুষের জীবন-জীবিকা নষ্টকারী ও বিস্তীর্ণ এলাকার পরিবেশের মৃত্যু ঘটিয়ে রবি ঠগের বিশ্ববিদ্যালয় স্থাপন কী?
পরিবেশ বাদী চেতনার মৃত্যু ঘটায় না?
তথাকথিত পরিবেশ বাদীদের মুখোশ উন্মোচন করে না?
গত ১৮ আগস্ট, ২০২৫ কালের কন্ঠ সহ গণমাধ্যমে প্রধান উপদেষ্টার বরাতে খবর শিরোনাম হয়েছে- ‘প্রকৃতি ও পানির প্রতি আমাদের সদয় হতে হবে’
খবরে বলা হয়- ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছে। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষà বাকি অংশ পড়ুন...












