SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%লাপাত্তা%' OR titleBn LIKE '%লাপাত্তা%' OR descriptionEn LIKE '%লাপাত্তা%' OR descriptionBn LIKE '%লাপাত্তা%' OR slug LIKE '%লাপাত্তা%' OR metaTag LIKE '%লাপাত্তা%' OR metaDescription LIKE '%লাপাত্তা%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
ভুক্তভোগীদের দাবি, ৫০ থেকে ৬০ জনের কাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা নেওয়া হলেও অনেককেই দেওয়া হয়নি কাঙ্ক্ষিত অনুমতি। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে গত ২২ জুলাই বদলির পর রাতের আঁধারে কর্মস্থল ত্যাগ করেন ওই কর্মকর্তা।
এ ঘটনায় মঙ্গলবার মৌডুবী বাজারে শতাধিক ভুক্তভোগী মানববন্ধন করে টাকা ফেরত ও অভিযুক্ত কর্মকর্তার বিচার দাবি করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ইউপি সদস্য মহাসীন ভুঁইয়া অভিযোগ করেন, তিনি ও তার ছোট ভাই মিজানুর রহমান ভুইয়ার কাছ থেকে দুই দফায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন সোয়েব খান| এরপর তাদের নির্দিষ্ট চরে মাছ ধরার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রুবেল গাজী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লোচনাবাদ এলাকার মৃত মালেক গাজীর ছেলে। তার মায়ের নাম আমেনা খাতুন ।
মামলা ও পুলিশি তদন্ত সূত্রে জানা যায়, রুবেল গাজী অত্যন্ত সুকৌশলে তার আসল নাম-পরিচয় গোপন রেখে 'ফারুক হোসেন' সেজে ' এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস' লিঃ এ চালক হিসেবে যোগ দেন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ব্যাংক বিশেষ কাউন্টার খুলে গ্রাহক পর্যায়ে নতুন নোট দেওয়া বন্ধ করলেও ব্যাংকগুলোর চাহিদা মতো টাকা সরবরাহ করছে। কিন্তু অনেক ব্যাংকের শাখায় গ্রাহকেরা নতুন নোট পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
এদিকে ঈদ সামনে রেখে ফুটপাতে পর্যাপ্ত নোট বিক্রি হতে দেখা যাচ্ছে। এই নোট তাদের হাতে কীভাবে আসছে তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। চাহিদা মেটাতে অনেকেই মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে কিংবা রাজধানীর গুলিস্তানের ফুটপাত থেকে চড়া দরে নতুন নোট কিনছেন। ১০০টি নোটের একটি বান্ডিলে ১৫০ থেকে ৪৫০ টাকা বাড়তি দিতে হচ্ছে।
প্রতিবছর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার যেন চোরাই পণ্য হয়ে গেছে। সংকটের দোহাই দিয়ে সিলিন্ডার ব্যবসায়ীদের চলছে লুকোচুরি। প্রকাশ্যে দোকানে দেখা মিলছে না, তবে মুঠোফোনে দাম ঠিক করে অজানা স্থান থেকে ঠিকই সিলিন্ডার হাজির করছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে বাজারের খুচরা দোকানগুলোতে দেখা যায়, শুধু খালি সিলিন্ডার রয়েছে; বলা হচ্ছে গ্যাস নেই। খুচরা বিক্রেতারা বলছেন, গ্রাহকরা বারবার এসে বিরক্ত করছেন। তাই দোকান বন্ধ রাখা হচ্ছে।
তবে মুঠোফোনে যোগাযোগ করলে একই সিলিন্ডার দ্বিগুণ দামে মিলছে। মুঠোফোনে একজন ব্যবসায়ী বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
হাইটেক পার্ক নির্মাণের জন্য যখন ভূমি অধিগ্রহণ শুরু হয়, তখন তরুণরা স্বপ্নে বুক বেঁধে ছিলেন কর্মসংস্থান হবে, নিজেদের তৈরি প্রযুক্তি রপ্তানি হবে, হবে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু সে স্বপ্নের ছোঁয়া এখনো পাননি রংপুরে তরুণরা। কারণ দুই দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি হাই-টেক পার্ক নির্মাণকাজ। সাড়ে ৭ বছরে কাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর খোঁজ মিলছে না ভারতীয় ঠিকাদারের। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, ‘হাই-টেক পার্কের কাজ শুরু করার ব্ বাকি অংশ পড়ুন...
এক সময়ে তাসের মাধ্যমে জুয়া খেলাকে অপরাধ বলে গণ্য করা হতো, তা থেকে হাউজি, লাইভ ক্যাসিনো হয়ে এখন ঘরে বসেই মিলছে জুয়ার আসর। হাতে কেবল একটা মোবাইল ফোন থাকলেই হলো। তাই কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না অনলাইন জুয়া। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। পাঁচ-দশ হাজার টাকার বিনিয়োগে শুরু করে লোভে পড়ে একপর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা। আর জুয়ায় বিনিয়োগ থেকে কোটি কোটি টাকা পাঁচার হয়ে চলে যাচ্ছে বিদেশে।
এদিকে শত শত সাইট বন্ধ এবং অপরাধী ধরা পড়ার পরও হাত বাড়ালেই মিলছে আরও অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম। উন্মুক্ত নেট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজারের বেশি শ্রমিকের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ উঠেছে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের অনেকে বলছেন, খরচের টাকাও ফেরত দিচ্ছে না এজেন্সিগুলো।
দীর্ঘদিন বন্ধের পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খুলেছে। চলতি বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌঁনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পাড়ি দিলেও টিকিট জটিলতার কারণে যেতে পারেননি প্রায় আঠারো হাজারেরও বেশি শ্রমিক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে রাজধানীর ইস্কাটনে প্র বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
ভুয়া পরিচয়পত্র ও জাল সনদে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে চাকরি করেছেন ১৪ বছর। হেলপার টু প্লাম্বার থেকে হেলপার টু প্লাম্বার-প্রথম মান পদে পদোন্নতিও পেয়েছে। ভোগ করেছে ব্যাংকের সুযোগ-সুবিধা। চাকরিরত অবস্থায় গৃহনির্মাণ করতে ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৫৬ লাখ ৪৫ হাজার টাকা।
জালিয়াতি করে চাকরি নেওয়া, তার ওপর মোটা অঙ্কের ঋণ নিয়ে গত বছরের ৬ জুলাই থেকে লাপাত্তা ওই ব্যাংক কর্মচারী। চাকরিতে যোগদানের সময় দাখিল করা তথ্য অনুসারে অভিযুক্ত ওই ব্যাংক কর্মচারীর নাম ফারুক মিয়া। সে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার গান্দিনা গ্রামে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোশাক শ্রমিকদের আন্দোলন, রাস্তা অবরোধ-ভাঙচুরের খবর প্রায়ই দেখা যায় গণমাধ্যমে। কিন্তু ভেতরের খবর জানা যায় কম। এমনই এক কারখানা, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। বলা হচ্ছে, কোম্পানিটি অনিয়মের মাধ্যমে সরিয়ে নিয়েছে বড় অঙ্কের অর্থ। দেশত্যাগ করেছে মালিকপক্ষ।
প্রতিষ্ঠানটির চার হাজার শ্রমিক-কর্মচারী প্রায় দুই মাস ধরে রাস্তায়। পাওনা আদায়ের দাবি তুলে কখনও করছেন সড়ক অবরোধ, কখনও বিজিএমইএ ভবন ঘেরাও অথবা কখনও তাদের গন্তব্য শ্রম ভবন।
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলন করে আসলেও মালিক পক্ষ হাওয়া। পরিবর্তিত পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্ষা মৌসুমে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক খোঁড়াখুঁড়ির বিষয়টি নতুন নয়। এবারের পরিস্থিতি অতীতের চেয়েও যেন খারাপ। মূল সড়ক, অধিকাংশ অলিগলির সড়কের অবস্থাই বেহাল। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে আওয়ামীপন্থি সব মেয়র-কাউন্সিলর। যার একটি বড় প্রভাবও রয়েছে সড়ক সংস্কারে।
এ পরিস্থিতি থেকে রাজধানীবাসীকে মুক্তি দিতে তেমন কোনো উদ্যোগ নেই দুই সিটি করপোরেশনের। তীব্র যানজট, দূষণের পাশাপাশি সড়কে খোঁড়াখুঁড়ি করায় শহরে নাগরিক দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। অনেক সড়কে যান চলাচলও বন্ধ। আবার কোথাও অবস্থা এমন যে হেঁটে চলার বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে আক্তারুজ্জামান হাসু নামে ইসলামী ব্যাংকের এক এজেন্ট মালিক।
আক্তারুজ্জামান ফরিদপুরের বোয়ালমারী পৌর সদর বাজারের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৪০ জন গ্রাহক ইসলামী ব্যাংকের বোয়ালমারী শাখায় গিয়ে জানতে পারেন তাদের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক আক্তারুজ্জামান নিজের এজেন্ট অ্যাকাউন্টের চেক দিয়ে অভিনব কৌশলে গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে।
জানা যায়, প্রায় তিন বছর আগে বোয়ালমারী উপজেলার দাদপুর ই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সারাদেশের পরিবহন খাত। বেশির ভাগের দখল নিয়েছেন বিএনপিপন্থিরা। পিছিয়ে নেই জামাতও। দলটির লোকজন কিছু কিছু এলাকায় বিএনপির সঙ্গে ‘ঐক্য’ গড়ে নিয়ন্ত্রণ করছেন।
রংপুরে চাঁদাবাজির হাতবদল:
রংপুর নগরীর গুপ্তপাড়ায় জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আসছেন না সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোজাম্মেল হক। সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গা লাপাত্তা। বর্তমানে দেখভাল করছেন যুগ্ম সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন। কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের কা বাকি অংশ পড়ুন...












