রংপুরে হাইটেক পার্ক প্রকল্প:
ভারতীয় ঠিকাদার লাপাত্তা, ৭ বছরে কাজ ২৫ শতাংশ
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রংপুর সংবাদদাতা:
হাইটেক পার্ক নির্মাণের জন্য যখন ভূমি অধিগ্রহণ শুরু হয়, তখন তরুণরা স্বপ্নে বুক বেঁধে ছিলেন কর্মসংস্থান হবে, নিজেদের তৈরি প্রযুক্তি রপ্তানি হবে, হবে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু সে স্বপ্নের ছোঁয়া এখনো পাননি রংপুরে তরুণরা। কারণ দুই দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি হাই-টেক পার্ক নির্মাণকাজ। সাড়ে ৭ বছরে কাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর খোঁজ মিলছে না ভারতীয় ঠিকাদারের। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, ‘হাই-টেক পার্কের কাজ শুরু করার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ আবার চালু হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় ১২টি হাই-টেক পার্ক নির্মাণের জন্য ২০১৭ সালে ১ হাজার ৮০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রংপুর হাই-টেক পার্কের ব্যয় ধরা হয় ১৫৪ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় ১০ একর জায়গা অধিগ্রহণ করে জেলা প্রশাসন। ২০১৮ সালে প্রকল্পের কাজ পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি।
২০২০ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও সাইনবোর্ডেই ঝুলে ছিল প্রকল্প নির্মাণকাজ। এরপর মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন মাস করা হলেও কাজ শুরু করতে অনেক দেরি করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের মে মাসে হাই-টেক পার্কের কাজের উদ্বোধন করা হয়। এ অবস্থায় মেয়াদ আরেক দফা বাড়িয়ে ২০২৪ সালের জুলাই করা হয়। এ সময়ের মধ্যে মাত্র ২৫ শতাংশ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি।
রংপুর হাই-টেক পার্কের কাজের দায়িত্বে থাকা প্রকৌশলী মনির বলেন, ৫ আগস্টের পর কাজ বন্ধ ছিল। সবাই আতঙ্কের কারণে বাড়িতে ছিল। এ মাসে কাজ শুরু হয়েছে। এখন পুরোদমে কাজ চালু হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)