মালয়েশিয়ার শ্রমবাজার:
পাসপোর্ট ও টাকা ফেরত চান ১৮ হাজার ভুক্তভোগী
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজারের বেশি শ্রমিকের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ উঠেছে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের অনেকে বলছেন, খরচের টাকাও ফেরত দিচ্ছে না এজেন্সিগুলো।
দীর্ঘদিন বন্ধের পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খুলেছে। চলতি বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌঁনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পাড়ি দিলেও টিকিট জটিলতার কারণে যেতে পারেননি প্রায় আঠারো হাজারেরও বেশি শ্রমিক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসব কর্মীর একাংশ মানববন্ধন করেন। তারা জানান, রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না। অনেকেই অফিস বন্ধ করে লাপাত্তা হয়েছে।
ধার করে মালয়েশিয়া যাওয়ার খরচ জোগাড় করায় অনেকে পড়েছেন চরম ভোগান্তিতে। অভিযুক্ত এজেন্সিগুলো থেকে টাকা ও পাসপোর্ট ফেরত পাওয়া এবং দ্রুত মালয়েশিয়া পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ চান তারা।
এ সময় কর্মীরা জানান, তাদের দাবি পূরণ না হলে মালয়েশিয়া যেতে না পারা সব অভিবাসন প্রত্যাশীদের নিয়ে মহাসমাবেশের ডাক দেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কেন ইসরায়েল থেকে পালাচ্ছে লাখো সেটেলার?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ২০ আগস্ট
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দণ্ড-প্রাপ্ত হাসিনাকে কথা বলার সুযোগ দেয়ায় ভারতের প্রতি বাংলাদেশের তীব্র ক্ষোভ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু নিহত
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ ইয়েমেনি সেনা নিহত, আহত ১৫
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাতেই ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, দাপটে থাকবে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিমবঙ্গে একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক, কুভেন্দু বলছে— ‘আদালতের নির্দেশ’
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)