কোটি টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ রবি , ১৩৯২ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে আক্তারুজ্জামান হাসু নামে ইসলামী ব্যাংকের এক এজেন্ট মালিক।
আক্তারুজ্জামান ফরিদপুরের বোয়ালমারী পৌর সদর বাজারের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৪০ জন গ্রাহক ইসলামী ব্যাংকের বোয়ালমারী শাখায় গিয়ে জানতে পারেন তাদের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক আক্তারুজ্জামান নিজের এজেন্ট অ্যাকাউন্টের চেক দিয়ে অভিনব কৌশলে গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে।
জানা যায়, প্রায় তিন বছর আগে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট জামান ট্রেডার্স নামে একটি আউটলেট নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে আক্তারুজ্জামান হাসু।
গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ভাটদী বাজার ইসলামী ব্যাংকের আউটলেটের কার্যালয়ে গিয়ে অফিস তালাবদ্ধ দেখতে পেয়ে হতাশ হয় কয়েকজন গ্রাহক। এ খবর ছড়িয়ে পড়লে শাখাটি তালাবদ্ধ দেখে এজেন্ট ও শাখাটিতে কর্মরত ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। শাখাটির প্রধান হিসাব রক্ষক বাদশা মিয়া গ্রাহকদের জানান, একাধিক গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে গত ৫ সেপ্টেম্বর পালিয়েছে মূল এজেন্ট আক্তারুজ্জামান হাসু।
গত মঙ্গলবার সকালে প্রায় চল্লিশ জন গ্রাহক ইসলামী ব্যাংক ফরিদপুরের বোয়ালমারী শাখায় গিয়ে জানতে পারেন তারা প্রতারিত হয়েছে। গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা জমা না করে এজেন্ট আক্তারুজ্জামান তার এজেন্ট অ্যাকাউন্টের চেক দিয়ে অভিনব কৌশলে গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়েছে।
এসময় নিজেদের জমাকৃত টাকা নিজ নামের অ্যাকাউন্টে জমা না হওয়ায় কান্নায় ভেঙে পড়ে অনেকে। সারাদেশে ইসলামী ব্যাংকের সুনাম থাকায় নিজেদের এলাকায় এজেন্ট ব্যাংকিং আউটলেটে এফডিআর করেছিলেন ভুক্তভোগী গ্রাহকরা। গ্রাহকদের জমা টাকার রসিদের পরিবর্তে এজেন্ট জামান ট্রেডার্সের একটি হিসাবের ব্যাংক চেক দেওয়া হয় প্রত্যেককে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)