নিজস্ব প্রতিবেদক:
আগারগাঁওয়ে প্রায় ৪,০০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে আধুনিক নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পথ করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরিত করার মাস্টারপ্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। এর মাধ্যমে মূলত ১৯৬৫ সালে গৃহীত একটি পরিকল্পনা ধরেই এগোনো হচ্ছে।
গাজীপুরের সালনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাবধি স্থানান্তরের কোনও উদ্যোগ নেয়নি।
এদিকে বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণে প্রায় ৪,০০০ কোটি টাঠবাকি অংশ পড়ুন...
- ঢাকাকেন্দ্রিক বিচারব্যবস্থায় ভোগান্তিতে মানুষ
- সংবিধানে অস্থায়ী বেঞ্চ স্থাপনের অনুমোদন আছে
নিজস্ব সংবাদদাতা:
হাবিবুর রহমানের বাড়ি বি-বাড়িয়ার নাসিরনগর উপজেলায়। একটি মামলার আসামি তিনি। আইনি সুরক্ষা পেতে সম্প্রতি ছুটে আসেন হাইকোর্টে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই যেন শুরু হয়েছে আরেক দফা ভোগান্তি।
হাবিবুর রহমান জানালেন, রাজধানীর ফকিরাপুল এলাকার একটি সাদামাটা হোটেলে রাত্রিযাপন করেছেন। সকাল সাড়ে ১০টায় আদালতের সামনে হাজির হন।
কিন্তু আদালতে হাজির হওয়ার আগেই তাদের লড়তে হচ্ছে অন্য এক বাস্তবতার সঙ্গে। ঢাকায় এসে কোথায় একà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে তারা এ বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল ইয়াওমুস সাবà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে আজ রোববার ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আবার প্রকল্পের ফাঁদে পড়তে যাচ্ছে রাজধানীবাসী। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা না নিয়ে ঢাকা ঘিরেই আরও প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
ঢাকা ও আশপাশের এলাকার ‘যানজট নিরসনে’ সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিছু প্রকল্পের অগ্রগতি কার্যপত্রে তুলে ধর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নারী যাত্রীরা বলছেন, হাতেগোনা বাসগুলো নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাওয়ার ফলে সেগুলো সব নারীর নাগালে নেই। ফলে ওই বাসের জন্য অপেক্ষায় থাকারও যৌক্তিকতা দেখেন না অনেকে।
তাদের ভাষ্য, সবসময় নাগালে থাকলে গোলাপি বাসেই চলতেন, কিন্তু সেই সুযোগ না থাকায় অপেক্ষা বাড়ানোর প্রয়োজনও মনে করেন না তারা।
নারীদের যাতায়াত সহজ করতে আরও ১০০টি গোলাপি বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে ‘বাস রুট ফ্র্যাঞ্চাইজি’ চালু ও শৃঙ্খলা নিশ্চিত না করে শুধু নতুন বাস নামালে অতীতের মতই ব্যর্থ হবে উদ্à বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। দেশের সব প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সংকট মোকাবিলà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল স্থানান্তর, পুরোনো ৩১টি সড়ক রুট সংস্কার এবং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাসমালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব উদ্যোগের বিষয়ে জানা গেছে।
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পথে রাখা নির্মাণসামগ্রী, ধুলাবালি ও দীর্ঘ যানজটে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, যাত্রী, চালক ও এলাকাবাসী।
রাজধানীর প্রগতি সরণি ও আশপাশ এলাকায় উন্নয়নকাজের খোঁড়াখুঁড়িতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। কোথাও সড়কের বড় অংশ ঘিরে রাখা হয়েছে, কোথাও ফুটপাত ও সার্ভিস লেন খুঁড়ে তৈরি করা হয়েছে গভীর নালা। পথে রাখা নির্মাণসামগ্রী, ধুলাবালি ও দীর্ঘ যানজটে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, যাত্রী, চালক ও এলাকাবাসী। স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে ২৫-৩০ মিনিট লাগে, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বকেয়া বেতন পরিশোধ এবং ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন পুলিশ সদস্য রয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা রাজলক্ষ্মী এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করলে মহাসড়কের উত্তরা অংশ কিছু সময়ের জন্য রণক্ষেত্রে রূপ নেয়। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও পোশাকশ্রমিকদের অবরোধের কারণে বিমানবন্দরমুখী সড়ক পুরোপুরি অচল হয়ে পড়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী অংশে বিভিন্ন কারখানার শ্রমিকেরা অবস্থান নিলে সংলগ্ন পুরো এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে।
নিত্যপণ্যের দাম বাড়ার প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় সামলাতে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা এই কর্মসূচি পালন করছেন। এর আগে একই দাবিতে চলতি সপ্তাহের সোম ও বুধবারও আজমপুর ও রাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। তাদের অবরোধে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেলা ১১টার দিকে বিক্ষোভ করেন তারা।
সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক উত্তরার আজমপুরে জড়ো হতে থাকেন। এরপর বিক্ষোভ করেন। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
ঢাকা দক্ষিণখানের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বাকি অংশ পড়ুন...












