SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%মাসের%' OR titleBn LIKE '%মাসের%' OR descriptionEn LIKE '%মাসের%' OR descriptionBn LIKE '%মাসের%' OR slug LIKE '%মাসের%' OR metaTag LIKE '%মাসের%' OR metaDescription LIKE '%মাসের%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকা সত্ত্বেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বেড়েছে। জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্বও বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নে বাকি অংশ পড়ুন...
আগামী বুধবার থেকে ইরানের সব বিমান সংস্থা কার্যত অচল হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তেহরানের এয়ারলাইন্সগুলোকে সেবা দেয়া চালিয়ে গেলে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। খবর আল জাজিরার।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইন্সের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।’ এই হুঁশিয়ারির নিশানা কেবল ইরানের বিমান সংস্থাগুলোই নয়; বরং বিদেশে ফ্লাইট পরি বাকি অংশ পড়ুন...
সিরিয়ার উত্তরাঞ্চলের একটি অস্ত্রাগারে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর আল জাজিরার।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ইছ শহরের সংলগ্ন একটি সিরীয় সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আলেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশনের প্রধান ফ বাকি অংশ পড়ুন...
দখলদারদের সামরিক যান ধ্বংসের সাহসী দৃশ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে সকল ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল বসাতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকা-ের ওপর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম জানান, শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয়, পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের কারখানাগুলোতে আবার উৎপাদনের গতি ফিরতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে বয়লার ও ভারী যন্ত্রপাতি সচল হওয়ায় কারখানাগুলোতে কাজের চাপও বেড়েছে। দীর্ঘদিন উৎপাদন ব্যাহত হওয়ার পর অর্ডার অনুযায়ী জমে থাকা কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।
তবে উদ্যোক্তারা বলছেন, উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরলেও গত কয়েক মাসের ক্ষতি কাটিয়ে উঠতে আরও সহায়তা প্রয়োজন। বিশেষ করে ব্যাংক থেকে সহযোগিতা এবং বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ চান তারা।
শিল্প প বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে কালোজিরার অনেক উপকারিতা বর্ণিত রয়েছে । এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا من داء إلا في الحبَّةِ السَّوْدَاء مِنْهُ شِفَاء إِلَّا السَّامَ
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মৃত্যু ছাড়া এমন কোন রোগ নেই কালোজিরায় যার আরোগ্য নেই।” (মুসলিম শরীফ : কিতাবুস সালাম : পবিত্র হাদীছ শরীফ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে নির্দেশনা আছে সরকারের। সরকার বিদ্যুৎ সাশ্রয় করার অজুহাতে এই পদক্ষেপ নিলেও ব্যবসায়ীরা বলছেন এতে তাদের বিক্রি প্রায় ৩০ শতাংশ কমে গেছে।
গত আগস্টে সারা দেশের দোকান, বাজার ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় সরকার। আগে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যেত।
দীর্ঘদিনের মূল্যস্ফীতিতে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এর মধ্যে কেনাকাটার সময় কমে যাওয়ার প্রভাব পড়েছে বিক্রিতেও। অথচ দোকানভাড়া, কর্মীদের বেতনসহ অন্যান্য খরচ আগের মতোই আছে, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। ফলে বিক্রি কমার পা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত জুলাই মাসের শুরুর সপ্তাহের ঘটনা। গাজার কেন্দ্রীয় খান ইউনিসের স্টেশন এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের একটি পজিশানে রেইড দেয় আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা। দখলদারদের ২টি ট্যাংক'কে ২টি "শাওয়াজ" গেরিলা একশান বিস্ফোরক ডিভাইস দ্বারা টার্গেট করা হয়। এতে ট্যাংক ২টি ক্রু'রাও হতাহত হয়।
এছাড়াও ১টি সেনা ক্যারিয়ার'কে "আল ইয়াসিন-১০৫" শেল দ্বারা টার্গেট করার পর রেস্কিউ ফোর্স এগিয়ে আসলে গান ফায়ারিং করে তাদেরকে টার্গেট করা হয়।
শুজায়া এরিয়ার পূর্বে ইসরাইলি ডজনখানেক সন্ত্রাসী ও সামরিক যানের বহরের বিপক্ষে সুনিপুণ, দুর্দান্ত এম্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস-২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাসক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেব এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, তিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মচারীরা চাকরি সংক্রান্ত নানাবিধ তদবির করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
'সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ যথাযথ প্রতিপালন' বিষয়ক চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারীগণ কী ধরনের আচরণ করবেন তা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এ সংশ্লিষ্ট বিধিসমূহে বিধৃত করা হয়েছে।
সম্ বাকি অংশ পড়ুন...












