SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%ভাগ্যবদল%' OR titleBn LIKE '%ভাগ্যবদল%' OR descriptionEn LIKE '%ভাগ্যবদল%' OR descriptionBn LIKE '%ভাগ্যবদল%' OR slug LIKE '%ভাগ্যবদল%' OR metaTag LIKE '%ভাগ্যবদল%' OR metaDescription LIKE '%ভাগ্যবদল%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব সংবাদদাতা:
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, সমন্বিত ও সার্বিক পানি সম্পদ ব্যাবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই বন্যা নিয়ন্ত্রণে ২০২৬-২৭ অর্থবছরে ৩০৯ কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনঃনির্মাণ ও মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব রাখেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে ১০ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্ বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রাম। নবীনগর থেকে মুরাদনগরে যাওয়ার পথে মূল সড়কসংলগ্ন বিস্তীর্ণ তিন ফসলি জমিগুলো একসময় কেবল ধান উৎপাদনের জন্যই পরিচিত ছিল। সময়ের পরিবর্তন ও লাভজনক কৃষির সম্ভাবনায় এখন সেই জমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ সবজি খেতে। এই পরিবর্তনের অন্যতম পথিকৃৎ জিনদপুর ইউনিয়নের ২২ বছর বয়সি তরুণ কৃষক অনিকুর রহমান অনিক।
দুই বছর ধরে অনিক প্রচলিত ধান চাষের বাইরে গিয়ে বাণিজ্যিক ও উচ্চমূল্যের সবজি উৎপাদনের সিদ্ধান্ত নেন। কৃষি বিভাগের পরামর্শ, প্রশিক্ষণ এবং নিজের আগ্রহকে কাজে লাগিয়ে তি বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদাদতা:
তালতলীতে তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ বরই চাষ করে ভাগ্যবদল করেছেন। মাত্র তিন লাখ টাকার প্রাথমিক বিনিয়োগে গড়ে ওঠা তার আধুনিক বরই বাগান থেকে এ মৌসুমে প্রায় ১০ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন। ইতোমধ্যে বাগান থেকে দশমন এর বেশি বরই বিক্রি হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ গত বছর ফরিদপুর থেকে ভালো জাতের চার ধরনের বরইয়ের চারা এনে বাগানে রোপণ করেন। এর মধ্যে রয়েছে জনপ্রিয় বল সুন্দরী, আপেল বরইসহ আরও দুটি উন্নত জাত। চারা রোপণের পর তিনি আধà§ বাকি অংশ পড়ুন...
বিশ্বে ভুট্টা চাষের সর্বোচ্চ ফলন পাওয়া দেশগুলোর মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ হতে পারে প্রথম।
পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা করলে দেশে ৭৫ লাখ হেক্টরের চেয়ে বেশি জমিতে ভুট্টা আবাদ সম্ভব।
সম্ভব দেশীয় চাহিদার ১৬ লাখ ভোজ্যতেলের পুরোটাই ভুট্টা থেকে উৎপাদন।
৬০ হাজার কোটি টাকার ভোজ্যতেলের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানী করে আরো সমৃদ্ধি আনার জন্য ভুট্টা চাষে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা করতে সরকারের সক্রিয়তা ছিল একান্তভাবে কাম্য।
কিন্তু মার্কিনী এজেন্টরা এদেশের পাকা ভুট্টার ক্ষেতে মই দিতে চায়।
তারা ভুট্টা চাষ বাধাগ্রস্থ করতে চায়।
নীলকরà বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পাবনা সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের কোলচরী গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের ছেলে তুহিন। এবার দেশি জাতের বারি-১ মাল্টা চাষে ভাগ্যবদলের হাতছানি দিচ্ছে তাকে। পদ্মার বুকে জেগে ওঠা চরে মাল্টা চাষের উপযোগী জমিতে ভালো ফলন ও দামে ১৮ বিঘা জমির বাগান থেকে এখন তার বছরে আয় কমপক্ষে ১৫ লাখ টাকা। বাগানে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও। খরচের দ্বিগুণ দামে মাল্টা বিক্রি হওয়ায় মুনাফা ব্যাপক। তার দেখাদেখি এ জাতের মাল্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন বছরের পর বছর মুড়িকাটা পেঁয়াজে লোকসান গোনা চাষিরা।
উদ্যোক্তা তুহিন বলেন, ২০০৯ সালে শ বাকি অংশ পড়ুন...
নড়াইল সংবাদদাতা:
জেলায় অফ সিজনে তরমুজ চাষে কৃষকদের ভাগ্য বদলে যাচ্ছে। মাছের ঘেরপাড়ে বাঁশের খুঁটি ও জালের ব্যাগে ঝুলছে সুস্বাদু রসালো তরমুজ ফল।
স্থানীয়রা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরপাড়ে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও বানাচ্ছেন, কেউ কিনে নিচ্ছেন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়।
কৃষকরা বলছেন, খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় আগামী বছরে আরও বড় পরিসরে চাষ করবেন।
সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর মাঠের কৃষক আকিনুর মল্লিক জানান, আমি প্রথমবার ৩৩ শতক জমিতে ২০০ চারা রোপণ করেছি। কৃষি বিভাগের পরামর্শ ও সরবরাহিত উপকরণের বাকি অংশ পড়ুন...
নড়াইল সংবাদদাতা:
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুরসহ আশপাশের বিল এলাকায় হাঁস পালন করে ভাগ্যবদল করছেন শিক্ষার্থী, বেকার যুবকসহ অনেকে। বর্ষায় পানিভরা বিলকে কাজে লাগিয়ে অস্থায়ী খামার গড়ে তুলেছেন তারা। হাঁস ও ডিম বিক্রি করে প্রতিদিন আয় করছেন হাজার হাজার টাকা। সম্প্রতি শোলপুর গ্রামে গিয়ে এ চিত্র দেখা গেছে।
হাঁসের খামারি হাদিউজ্জামান বলেছেন, ২০০ হাঁস নিয়ে খামার শুরু করেছিলাম। বর্তমানে আমার খামারে ৫০০টি হাঁস আছে। প্রতিদিন প্রায় ৪০০টি হাঁসে ডিম পাড়ে। এতে মাসে আয় হয় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। ডিম পাড়া শেষে হাঁস ব বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
আফজাল শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের পরিচিত নাম। একসময়ের মালয়েশিয়া প্রবাসী এ যুবকের এই পরিচিতির পেছনে লুকিয়ে আছে সংগ্রাম, স্বপ্ন আর সাহসের গল্প।
জানা যায়, ২০১৮ সালে মালয়েশিয়ায় রংমিস্ত্রির কাজ করতেন আফজাল। জীবিকার তাগিদে বিদেশ গেলেও তেমন ভালো কিছু করতে পারছিলেন না। একসময় সিদ্ধান্ত নেন, ফিরে আসবেন দেশের মাটিতে।
দেশে ফিরে আসার সময় সঙ্গে করে নিয়ে আসেন মাত্র চারটি রাম্বুটানের চারা।
বাড়ির উঠানে চারটি গাছ রোপণ করেন তিনি। একটি গাছ বাঁচাতে পারেননি। বাকিগুলো টিকে যায়। বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নে অমৌসুমী তরমুজ চাষ করে কৃষকরা নিজেদের ভাগ্য বদলাতে শুরু করেছেন। ঘের ও পুকুরের পাড়ে মাচা পদ্ধতিতে চাষ করা এই তরমুজ থেকে কৃষকরা প্রতি মৌসুমে ৫০ হাজার টাকা খরচে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করছেন। এতে করে এলাকার কৃষকদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। চলতি অর্থবছরে এই উপজেলায় প্রায় ৫৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা।
সুরখালি ইউনিয়নসহ বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকরা গত তিন বছর ধরে অমৌসুমী তরমুজ চাষে নিজেদের নিয়োজিত à বাকি অংশ পড়ুন...












