তরমুজ চাষে কৃষকদের ভাগ্যবদল, আয় ১০০ কোটি টাকা
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নে অমৌসুমী তরমুজ চাষ করে কৃষকরা নিজেদের ভাগ্য বদলাতে শুরু করেছেন। ঘের ও পুকুরের পাড়ে মাচা পদ্ধতিতে চাষ করা এই তরমুজ থেকে কৃষকরা প্রতি মৌসুমে ৫০ হাজার টাকা খরচে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করছেন। এতে করে এলাকার কৃষকদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। চলতি অর্থবছরে এই উপজেলায় প্রায় ৫৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা।
সুরখালি ইউনিয়নসহ বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকরা গত তিন বছর ধরে অমৌসুমী তরমুজ চাষে নিজেদের নিয়োজিত করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও উদ্যোগে এই চাষ শুরু হয়। সুরখালি ইউনিয়নে সবচেয়ে বেশি তরমুজ চাষ হয়েছে, যেখানে ৫০০ হেক্টর জমিতে এই রসালো ফল উৎপাদন হচ্ছে।
উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান বলেন, ১ বিঘা জমিতে তরমুজ চাষ করতে খরচ হয় ২০-২৫ হাজার টাকা, যেখানে সেই তরমুজ বিক্রি থেকে আয় হয় ৯০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। ফলে শিক্ষিত বেকার যুবকরাও এই চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। আগে এই জমিতে ধান চাষ করে বিঘা প্রতি সর্বোচ্চ ২০-২৫ হাজার টাকা লাভ হতো, কিন্তু এখন তরমুজ চাষ করে আয় হচ্ছে ৮০-৯০ হাজার টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)