নড়াইলে হাঁস পালন করে অনেকের ভাগ্যবদল
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নড়াইল সংবাদদাতা:
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুরসহ আশপাশের বিল এলাকায় হাঁস পালন করে ভাগ্যবদল করছেন শিক্ষার্থী, বেকার যুবকসহ অনেকে। বর্ষায় পানিভরা বিলকে কাজে লাগিয়ে অস্থায়ী খামার গড়ে তুলেছেন তারা। হাঁস ও ডিম বিক্রি করে প্রতিদিন আয় করছেন হাজার হাজার টাকা। সম্প্রতি শোলপুর গ্রামে গিয়ে এ চিত্র দেখা গেছে।
হাঁসের খামারি হাদিউজ্জামান বলেছেন, ২০০ হাঁস নিয়ে খামার শুরু করেছিলাম। বর্তমানে আমার খামারে ৫০০টি হাঁস আছে। প্রতিদিন প্রায় ৪০০টি হাঁসে ডিম পাড়ে। এতে মাসে আয় হয় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। ডিম পাড়া শেষে হাঁস বিক্রি করলে বাড়তি আয় হবে প্রায় আড়াই লাখ টাকা।
দশম শ্রেণির ছাত্র জাহিদ হাসান শেখ লেখাপড়ার পাশাপাশি নিজেই গড়ে তুলেছেন একটি হাঁসের খামার। তার খামারে রয়েছে ২৫০টি হাঁস। প্রতিদিন ডিম বিক্রি করে আয় করেন প্রায় ২ হাজার ৫০০ টাকা।
শুধু শোলপুর বিল নয়, বড়েন্দার বিল, ইছামতী বিল, দুধপাতাল বিলসহ ১২টি বিলে হাঁস পালন করছেন অন্তত ১৫০ জন। বর্ষাকালে ধানক্ষেতে পানি জমে থাকায় হাঁস পালন সহজ ও লাভজনক হয়ে উঠেছে এ এলাকায়।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইলে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৩০০টি হাঁসের খামার আছে। এসব খামারে ক্যামবেল, ইন্ডিয়ান রানার ও চায়না জাতের ৩ লাখ ৫১ হাজারের মতো হাঁস পালন করা হচ্ছে। এ জেলায় বছরে উৎপাদিত হয় সাড়ে ৩ কোটি ডিম।
নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দীকুর রহমান জানিয়েছেন, বিল অঞ্চলে হাঁস পালনে খামারিরা লাভবান হচ্ছেন। হাঁসের খাবারের জন্য বাড়তি খরচ তেমন লাগছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)