সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা এবং সৌদি প্রিন্স বিন সালমানের উপস্থিতিতে গত বুধবার বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের জন্য ৪০.৩ কোটি ডলারেরও বেশি সৌদি ঋণ অন্তর্ভুক্ত।
গত এক মাসেরও কম সময়ের মধ্যে আল-শারার রিয়াদ সফরের দ্বিতীয় দিনে বুধবার এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিটিকে এই চুক্তিগুলোর মধ্যে “সবচেয়ে উল্লেখযোগ্য” বলে অভিহিত করেছে। তবে তারা এর কোনো শর্ত প্রকাশ করেনি।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সিরিয়া যোগ দেবে কি না, তা সরকার বিবেচনা করছে-সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির এমন মন্তব্যের কয়েক দিন পরেই এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হলো।
সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আল-শারার সফরকালে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সাথে ছয়টি চুক্তির অধীনে সহজ শর্তে ৪০.৩ কোটি ডলারের ঋণ দিতে সম্মত হয়েছে।
সংস্থাটি জানায়, এই ঋণের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য ১০ কোটি ডলার, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ৬ কোটি ডলার, সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ১০.৫ কোটি ডলার, আলেপ্পোর থার্মাল পাওয়ার প্ল্যান্ট (তাপবিদ্যুৎ কেন্দ্র) পুনর্বাসনের জন্য ৯ কোটি ডলার এবং দামেস্ক ও ইদলিবে সুপেয় পানি ব্যবস্থা উন্নয়নের জন্য ৩ কোটি ডলার।
সংস্থাটি আরও জানায়, দুই সরকার শিল্প খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং কৃষি ও পরিবেশ সুরক্ষার বিষয়ে আরও দুটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ উত্তেজনায় প্রতিরক্ষা খাতকে যেভাবে শক্তিশালী করছে ইরান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তান্ডব
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপিদের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়জুড়ে বরফের আস্তরণ, অথচ বরফ নয়!
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত ও মিয়ানমার সীমান্তের বিস্ময়কর গ্রাম ‘লংওয়া’
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ড্রাম্প
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইয়েমেনের মার্কেটে সৌদি জোটের বিমান হামলা, বহু মানুষ হতাহত
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ওয়েটারের চাকরির জন্য হাজার হাজার ভারতীয়র দীর্ঘ লাইন
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












