SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%দুর্নীতির%' OR titleBn LIKE '%দুর্নীতির%' OR descriptionEn LIKE '%দুর্নীতির%' OR descriptionBn LIKE '%দুর্নীতির%' OR slug LIKE '%দুর্নীতির%' OR metaTag LIKE '%দুর্নীতির%' OR metaDescription LIKE '%দুর্নীতির%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
দেশের সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির কথা থাকলেও খোদ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াতেই পাওয়া গেছে গুরুতর অনিয়মের চিত্র। ভুয়া ডকুমেন্ট দিয়ে আবেদন দাখিল, পরীক্ষাকেন্দ্রে দালালদের প্রভাব, পদ্ধতিতে অস্বচ্ছতা এবং অস্বাভাবিক পাসের হার উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে।
অনুসন্ধানে পাওয়া ১৬টি ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরমের প্রতিটিতেই শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া একাধিক ভুয়া নথি ব্যবহারের বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি ও হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে। বিগত ফ্যাসিস্ট আমল থেকেই এই খাতে লুটপাট শুরু হয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তা সীমা ছাড়িয়ে গেছে। সেই দুর্নীতির ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে সম্প্রতি কোনো কাজ না করিয়ে ১ কোটঠবাকি অংশ পড়ুন...
এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছর এসব মামলা দায়ের করা হয়।
দুদকের দায়ের করা প্রথম মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগে।
এসব অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দেশের তরুণ সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল জুমুয়াবার জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে কেবল নিজেদের দক্ষতা ও ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা, জবাব বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি এবং তার দল পিটিআইয়ের প্রাদেশিক সরকার স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। ইমরানের মুক্তির দাবিতে সমর্থকদের ধারাবাহিক বিক্ষোভের মধ্যে নেয়া এ পদক্ষেপে জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিরোধীদের দমনে সরকারের এই কঠোর অবস্থান পরিস্থিতি শান্ত করার বদলে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্কুল বন্ধ। আংশিকভাবে ইন্টারনেট সেবাও বন্ধ। পণ্যবাহী কনটেইনার দিয়ে করে রাখা হয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আট আসামিকে ১৪ বছরের কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে বরাদ্দ দেয়া দুটি প্লট বাতিল এবং প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা করে অর্থদ- দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার বিশেষ জেলা জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম এ রায় দেয়।
দ-িত অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক ও রেজাউল করিম তরফদার। এ ছাড়া প্লটগ্রহীতা শওকত আজীজ ও আশফাক আজীজও এ মামà বাকি অংশ পড়ুন...
দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী এই যৌথ অভিযান পরিচালিত হয়। তিতাস আইন ও বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়।
অভিযানে ক্যাপটিভ সংযোগ ও সিএনজি সংযোগকে একই ক্যাটাগরিভুক্ত দেখিয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অপরাধে ‘রিয়াজ ফিলিং স্টেশন’কে ২ কোটি টাকার অধিক জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের দায়ে ‘মাহবুব ফিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক পোস্টে তিনি এসব দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক অতিরিক্ত সচিব মুনীর চৌধুরী বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ তরুণের ঘ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, সরকার তরুণদের কর্মসংস্থান নিয়ে কোনো কার্যকর পরিকল্পনা দেখাতে পারেনি। বিএনপি ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আয়োজনে ঘেরাও কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া উন্নà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ওপর নজরদারি ও জবাবদিহি বাড়াচ্ছে সরকার। জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডদের কর্মদক্ষতা, সততা, স্বচ্ছতা এবং জনবান্ধব আচরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসনের এক কর্মকর্তা বলেন, প্রশাসনিক সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান সরকার স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঠবাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
দুর্নীতির মামলায় চট্টগ্রাম ওয়াসার গাড়িচালক (বরখাস্ত) ও তার স্ত্রীকে তিন বছর করে কারাদ- দিয়েছে আদালত। তারা হলো তাজুল ইসলাম ও খাইরুন নেসা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।
গত বছরের জানুয়ারিতে দুদক তাজুল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এতে বলা হয়, স্ত্রী ও নিজের নামে তাজুল নগরের রৌফাবাদ এলাকায় ২০০২ সালে ৩ শতক জায়গা কিনে পাঁচতলা বাড়ি করেন। অথচ তার স্ত্রীর আয়ের কোনো উৎস নেই। নিজের অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধতা দিতে স্ত্রীর বাকি অংশ পড়ুন...
নাছির উদ্দীন জেলা পরিষদের তৃতীয় শ্রেণির কর্মচারী। স্থানীয়দের অভিযোগ, সরকারি দায়িত্বের প্রভাব কাজে লাগিয়ে তিনি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়েছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা হয়নি।
নাছির উদ্দীনকে ঘিরে প্রশ্নের আরেকটি কারণ সরকারি অর্থে নির্মিত একটি রাস্তার নামফলক। ‘সরখাল ওয়াপদা সংলগ্ন মসজিদ ও কবরস্থানের রাস্তা উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তার নামফলকে জেলা পরিষদের নামের পাশাপাশি লেখা হয়েছে- ‘সহযোগিতায় মো. নাসির উদ্দিঠবাকি অংশ পড়ুন...












