সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের নামফলকে কর্মচারীর নাম, স্থানীয়দের ক্ষোভ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল গ্রামের ভদ্রবাড়ি এলাকায় একটি দৃষ্টিনন্দন বাড়ি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বাড়ির সামনে পুকুর, পুকুরে নান্দনিক ঘাটলা। বাড়ি ও অন্যান্য সম্পদ নিয়ে প্রশ্ন উঠেছে জেলা পরিষদের সার্ভেয়ার মোহাম্মদ নাছির উদ্দীনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার নিজের নামে রয়েছে ৫৫ শতক জমি। এক সময় আর্থিকভাবে স্বচ্ছল না থাকলেও বর্তমানে তার জীবনযাত্রা ও সম্পদের পরিমাণ বেড়েছে।
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নাছির উদ্দীন জেলা পরিষদের তৃতীয় শ্রেণির কর্মচারী। স্থানীয়দের অভিযোগ, সরকারি দায়িত্বের প্রভাব কাজে লাগিয়ে তিনি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়েছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা হয়নি।
নাছির উদ্দীনকে ঘিরে প্রশ্নের আরেকটি কারণ সরকারি অর্থে নির্মিত একটি রাস্তার নামফলক। ‘সরখাল ওয়াপদা সংলগ্ন মসজিদ ও কবরস্থানের রাস্তা উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তার নামফলকে জেলা পরিষদের নামের পাশাপাশি লেখা হয়েছে- ‘সহযোগিতায় মো. নাসির উদ্দিন’। স্থানীয়দের দাবি, নামফলকে উল্লেখ করা ব্যক্তি জেলা পরিষদের সার্ভেয়ার মোহাম্মদ নাছির উদ্দীন।
সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের নামফলকে একজন কর্মচারীর নাম কীভাবে যুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, ব্যক্তিগতভাবে কোনো সহযোগিতা থাকলে তার ধরণ ও অনুমোদন কী ছিল।
এছাড়া জেলা পরিষদের জায়গা লিজ দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগও উঠেছে নাছির উদ্দীনের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, লিজ দেয়ার আশ্বাসে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়া হলেও পরে লিজ নিয়ে জটিলতা তৈরি হয়।
অভিযোগকারীদের কয়েকজন জানান, জেলা পরিষদের কর্মচারী হিসেবে নাছির উদ্দীনের পরিচয় ও দায়িত্বের প্রভাবের কারণে তারা তার কথায় টাকা দিয়েছিলেন। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নাছির উদ্দীনের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময়ে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার আয় ও সম্পদের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা যাচাই করতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ নাছির উদ্দীনের সঙ্গে কথা বলা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি জানান, অভিযোগের বিষয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলবেন।
এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার জানান, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের নামফলকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত নাম ব্যবহার করা স্বাভাবিক নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সরকারি প্রকল্পের নামফলকে ব্যক্তিগত নাম ব্যবহারের কারণ নাছির উদ্দীনের সম্পদের উৎস এবং লিজ দেয়ার নামে অর্থ নেয়ার অভিযোগ- তিনটি বিষয়ই তদন্তের দাবি রাখে। তদন্ত হলেই অভিযোগগুলোর সত্যতা এবং তার সম্পদের বৈধ উৎস সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেপ্টেম্বরে সড়ক, নৌ ও রেলপথে ঝরল ৪৫৮ প্রাণ, প্রতিদিন ১৫ মৃত্যু
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক, স্পর্শকাতর তথ্য হাতছাড়া
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘এনজিও’, ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও তারা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-মুয়াজ্জিনদের কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্মাণ শেষের আগেই এশিয়ান হাইওয়ের ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ফাটল
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুঠোফোন সেবার মান বাড়ানোর অপেক্ষা কি দীর্ঘ হচ্ছে
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












