আল ইহসান ডেস্ক:
তুরস্কে শুরু হচ্ছে বৈশ্বিক কূটনীতির অন্যতম বড় আয়োজন আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম-২০২৬। তুরস্কের আনতালিয়া প্রদেশের পর্যটন নগরী বেলেক-এ ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ফোরামে বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান, জ্যেষ্ঠ কূটনীতিক ও সরকারি কর্মকর্তা অংশ নেবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এ ফোরামটির সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ পরিকল্পনা ও অনিশ্চয়তা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযানের জন্য নৌযান মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে পেন্টাগনের এই উচ্চাভিলাষী পরিকল্পনার বিপরীতে খোদ মার্কিন নৌবাহিনীর সক্ষমতা নিয়েই এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মুখে হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্য এখন খাদের কিনারে।
মার্কিন নৌবাহিনীর একমাত্র মাইন অপসারণকারী হেলিকপ্টার ‘এমএইচ-৫৩ই’ বর্তমানে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’তে (এলএইচএ-৭) অবস্থান করছে। কিন্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় বাড়াতে নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর মধ্যে রয়েছে সম্পদ কর পুনর্বহাল, উত্তরাধিকার কর চালু, অতি-ধনীদের জন্য উচ্চতর কর হার নির্ধারণ ও বিদ্যমান কর অব্যাহতি সুবিধার যৌক্তিকীকরণ।
আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এসব প্রস্তাবের কথা জানান।
ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি ও ঋণ পরিশোধের ব্যয় বাড়তে থাকায় সরকারি অর্থায়নের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় এসব উদ্যোগ নেও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ঐতিহাসিকভাবে নিচে নেমে গেছে ইতালির জন্মহার। এমন পরিস্থিতিতে দেশটির জনতাত্ত্বিক সংকট আরও গভীর হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো আইএসটিএটি এই তথ্য জানিয়েছে।
আইএসটিএটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০২৪ মাত্র ৩ লাখ ৭০ হাজার নতুন জন্ম রেকর্ড করা হয়েছিল, যা ১৮৬১ সালে ইতালি একীভূত হওয়ার পর থেকে সর্বনি¤œ ও টানা ১৬তম বছরের মতো জন্মহার হ্রাস।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ২০২৫ সালের প্রথম সাত মাসেও এই নেতিবাচক প্রবণতা অব্যাহত ছিলো।
ইতালিতে দীর্ঘকাল ধরে কমতে থাকা জন্মহারকে একটি জাতীয় ‘জরুরি অবস্থা’ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ কোটি টাকার বাজেট প্রস্তুত করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৮ লাখ ৮৩ হাজার কোটি টাকা।
তবে অর্থনীতিবিদদের মতে, বাজেটের আকার যত বড়ই হোক না কেন, মূল প্রশ্ন হচ্ছে-এই বাজেট কতটা বাস্তবায়নযোগ্য এবং এটি সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারবে। বিশেষ করে মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট, রাজস্ব ঘাটতি এবং বিনিয়োগ স্থবিরতার মতো চ্যালেঞ্জের মধ্যে নতুন বাজেটকে অনেকটাই ভারসাম্যপূর্ণ হতে হবে।
গত কয়েক বছরে মূল্যস্ফীতি সাধা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক কর আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৭১ হাজার ৪৭২ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। অর্থবছর শেষে এই ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে সংস্থাটির শুল্ককর আদায়ের লক্ষ্য ছিল ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। যদিও এ সময়ে রাজস্ব আদায়ে আগের বছরের তুলনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ৯৯ শতাংশ পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯.৯১ শতাংশ কারখানা এবং ঈদ বোনাস দিয়েছে ৯৯.৮১ শতাংশ কারখানা। অবশিষ্ট কয়েকটি কারখানায় বেতন ও বোনাস প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এসব তথ্য জানান।
তিনি বলে বাকি অংশ পড়ুন...
(৩য় পর্ব)
আমেরিকা (ইউ এস) এমন এক পর্যায়ে প্রবেশ করেছে, যেটিকে রাশিয়া এবং চিনের বিরুদ্ধে এক নতুন ঠান্ডা লড়াই বলা যেতে পারে। এটিকে গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে লড়াই বলে তুলে ধরার চেষ্টা বলে চালানো হলেও সাধারণ মানুষ এ কথা মানতে নারাজ। আমেরিকার এহেন অবস্থান গ্রহণের নেপথ্যে রয়েছে চিনা চ্যালেঞ্জের বিরুদ্ধে নিজের বিশ্বব্যাপী প্রাধান্য বজায় রাখার আকাক্সক্ষা।
বর্তমান বিশ্বের নজরে মার্কিন বিপত্তিগুলি- প্রথমে ভিয়েতনাম যুদ্ধ এবং পরবর্তী কালে ইরাক এবং আফগানিস্তানে বিপর্যয়কর হস্তক্ষেপ- তার প্রতিদ্বন্দ্বীদের অগ্রসর হওয়ার জায়গা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ অভিযানে ইরানের আইআরজিসি-র নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে আইআরজিসি-র অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন আইআরজিসি নেভির ওপর ন্যস্ত করা হয়েছে।
গত চার দিনের অভিযানে দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক রাজিক আল জলিল ও বিচারক আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জের রিটের ওপর শুনানি শেষ হয়।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট ও সংবিধান সংস্কার পরিষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের চা উৎপাদন ২০২৫ সালে আগের বছরের তুলনায় ২.০১ শতাংশ বেড়েছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড (বিটিবি)। তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং রপ্তানিতে মন্দার কারণে শিল্পটি চাপের মধ্যে রয়েছে।
দেশে ২০২৫ সালে ৯৪.৯১ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়, যা আগের বছর অর্থাৎ ২০২৪ সালের উৎপাদনের পরিমাণের চেয়ে ১.৮৭ মিলিয়ন কেজি বেশি।
২০২৫ সালে চা রপ্তানি কমে ১.৬৪ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছে, ২০২৪ সালে যা ছিল ২.৪৫ মিলিয়ন কেজি।
বিটিবি সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাংলাদেশি চা বিদেশে প্রতিযোগিতা করতে পারছে না, বিশেষ ক বাকি অংশ পড়ুন...












