নিজস্ব সংবাদদাতা:
কয়েকদিন পরই ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে মাছ, গোশত ও ডিমের দাম বাড়তে শুরু করেছে। মাছের মধ্যে ইলিশের দাম কেজিতে প্রায় ২০০ টাকা বেড়েছে। ডিমের ডজনে বেড়েছে ১০ টাকা এবং গোশতের মধ্যে দেশি, পাকিস্তানি ও পোল্ট্রি মুরগির দাম আগের তুলনায় কেজিপ্রতি ৫০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার, নারিন্দা কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এ সপ্তাহে বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। বেগুন বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকা দরে, যা গত সপ্তাহের তুল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েত। এই দেশে রোজাদারেরা ইফতারে বসে যে খাবার খান তাতে খাবারের ভিন্ন স্বাদ, ইতিহাস ও রেওয়াজের সমাহার লক্ষ করা যায়।
কুয়েতি পরিবারের ইফতারে ঐতিহ্যবাহী ও পুষ্টিকর খাবারের মধ্যে মচবুস অন্যতম। এটি কুয়েতের জাতীয় থালার অন্যতম। মচবুস মূলত সুগন্ধি ভাত ও গোশতের মিশ্রণ। সাধারণত মুরগি বা দুম্বার মিশ্রণে তৈরি করে। এতে বিভিন্ন মসলা দারুচিনি, এলাচ, শুকনো লেবু স্বাদ মিশে থাকে। এটি ইফতারের মূল খাবারের মতো পরিমাণে পরিবেশিত হয়।
থাকে হারিস, যা হৃদয় ছুঁয়ে যায়। হারিস হলো গম ও গোশত ধীরে ধীরে রান্না করে তৈরি একটি বাকি অংশ পড়ুন...
তুলসী সবুজ রঙের গুল্মজাতীয় একটি উপকারী উদ্ভিদ। এ গাছের পাতায় বহু রোগ সারানোর উপকারী গুণ রয়েছে। তুলসীপাতার রস বা চা প্রতিদিন একগ্লাস করে পান করলে, আমাদের কিডনিতে পাথর হওয়ার শঙ্কা কমে যায়। আর যদি কিডনিতে পাথর জমে তাহলে তুলসী পাতার রস টানা ৬ মাস পান করলে তা গলে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়।
এছাড়া সর্দি, কাশি, কৃমি, প্রস্রাবে জ্বালা কমায়, হজমকারক ও কফ গলাতে দারুণ কাজ করে তুলসীপাতা। এটি ক্ষত সারাতে এন্টিসেপটিক হিসেবেও কাজ করে। তুলসিপাতা দিয়ে চা ও মিশ্রণ তৈরির কয়েকটি প্রস্তুত প্রণালী তুলে ধরা হলো-
তুলসী পানি:
উপকরণ: দুই কাপ পানি ও কয়ে বাকি অংশ পড়ুন...
সব ঋতুতেই হলুদ দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা যায়, শীতের সেরা পানীয় হিসেবে হলুদ দুধকে গণ্য করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে এর অসংখ্য উপকারিতার কথা উল্লেখ রয়েছে। জেনে নিন হলুদ দুধের উপকারিতাসমূহ-
১। চিকিৎসকরা প্রদাহ প্রশমিত করতে কাঁচা হলুদ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।
২। দুধে এক টুকরো কাঁচা হলুদের ব্যবহার হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পারে।
৩। কাঁচা হলুদে এমন কিছু অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। তবে সবজি ও পেঁয়াজের দামে পতন ঘটলেও মাছ, গোশত ও নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্যের বাজার এখনও আগের মতোই স্থিতিশীল রয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর রায়সাহেব বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজিতে বাজার এখন ভরপুর। নতুন আলু, শিম ও টমেটোর দাম গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে।
বাজার ঘুরে দেখা যায়, নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের কেজিও এখন ৭০ থেকে ৭৫ টাকা। গত দু-তিন সপ্তাহ আগের চেয়ে পেঁয়াজের দাম প বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদাদতা:
বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রের উদ্ভাবনের তালিকায় আছে ২৭ প্রজাতির ৫৮টি জাত। কর্মকর্তাদের দাবি মাঠপর্যায়ে কৃষির বাস্তবায়ন সহায়ক করতে তারা উদ্ভাবন করেছে ৬৬টি উন্নত প্রযুক্তি। কিন্তু এর কোনোটিরই সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। মাঠপর্যায়েও নেই তেমন প্রতিফলন। যেটুকু আছে তা যেন বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। এতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) অধীন এ প্রতিষ্ঠানটির তার উদ্দেশ্য পূরণে কতটুকু ভূমিকা রাখছে, এ নিয়ে প্রশ্ন উঠছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বেশিরভাগ জাতের নামও জানেন না কৃষকরা। আ বাকি অংশ পড়ুন...
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ عَابِسٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ أَبِيهِ قَالَ سَأَلْتُ حَضْرَتْ أُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ الصَّدِّيقَةَ عَلَيْهَا السَّلَامُ عَنْ لُحُوْمِ الْأَضَاحِيِّ؟ قَالَتْ كُنَّا نَـخْبَأُ الْكُرَاعَ لِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا ثُـمَّ يَأْكُلُهٗ.
অর্থ: “হযরত আব্দুর রহমান ইবনে আবিস রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। উনার পিতা বলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে কুরবানীর গোশত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। সাইয়্যিদাতুনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গরম মসলার আমদানি মূল্যের সঙ্গে খুচরা বাজারের দামের আকাশ-পাতাল তফাৎ দেখা যাচ্ছে। এলাচ, জিরাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মসলা আমদানি মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা এর জন্য চড়া শুল্ককে দায়ী করলেও বাজার বিশ্লেষণ বলছে, শুল্ক, পরিবহন খরচ ও যৌক্তিক মুনাফা যোগ করার পরও দাম এতটা বেশি হওয়ার কথা নয়।
রান্নার অপরিহার্য উপাদান এলাচ মূলত গুয়েতেমালা, ভিয়েতনাম ও ভারত থেকে আমদানি হয়। আন্তর্জাতিক বাজারে মধ্যম মানের এক কেজি এলাচের দাম সর্বোচ্চ ২২০০ থেকে ২৬০০ টাকা। এর সঙ্গে প্রতি কেজিতে ১১০০ টাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে দেশি পেঁয়াজ ও আদার দাম। কেজিতে পেঁয়াজের দাম ২০ টাকা আর আমদানি আদা ১২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও চাল, ডাল, তেল, রসুন, এলাচ, ময়দা ও ডিম, সবজির দামও বাড়তি। ১০ দিন আগেও দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা আর চায়না আদা ১৬০ টাকা আর ইন্ডিয়ান আদা ১২০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হয়।
দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকা, চায়না আদা ২৬০ থেকে ২৮০ টাকা আর ইন্ডিয়ান আদা ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, কয়েক মাস ধরে আমদানি করা পেঁয়াজ বাজারে নেই। দেশীয় পেঁয়াজের মজুতও কম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে সবজির দাম বেশ চড়া। বিশেষ করে বেশি উত্তাপ মরিচে। পেঁয়াজ ও চালের দামও স্থির আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ডিমের দরও ডজনে বেড়েছে ২০ টাকা।
মুরগির দামও ঊর্ধ্বগতি। সব মিলিয়ে নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামে এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, পটোল ও ঢ্যাঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
করলা, বরবটি, কাঁকরোলের দাম ৮০ থেকে ১২০ টাকা। কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকা এবং টমেটো ১৬০ থেকে ২০০ টাকা বাকি অংশ পড়ুন...












