আমদানি মূল্যের কয়েকগুণ দামে বিক্রি হচ্ছে গরম মসলা
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গরম মসলার আমদানি মূল্যের সঙ্গে খুচরা বাজারের দামের আকাশ-পাতাল তফাৎ দেখা যাচ্ছে। এলাচ, জিরাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মসলা আমদানি মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা এর জন্য চড়া শুল্ককে দায়ী করলেও বাজার বিশ্লেষণ বলছে, শুল্ক, পরিবহন খরচ ও যৌক্তিক মুনাফা যোগ করার পরও দাম এতটা বেশি হওয়ার কথা নয়।
রান্নার অপরিহার্য উপাদান এলাচ মূলত গুয়েতেমালা, ভিয়েতনাম ও ভারত থেকে আমদানি হয়। আন্তর্জাতিক বাজারে মধ্যম মানের এক কেজি এলাচের দাম সর্বোচ্চ ২২০০ থেকে ২৬০০ টাকা। এর সঙ্গে প্রতি কেজিতে ১১০০ টাকা শুল্ক যুক্ত হলে দাম দাঁড়ায় ৩৩০০ থেকে ৩৬০০ টাকা। কিন্তু খুচরা বাজারে সেই এলাচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি সাড়ে পাঁচ হাজার টাকায়। একই চিত্র লবঙ্গ, গোলমরিচ ও জিরাসহ অন্যান্য মসলার ক্ষেত্রেও। যেমন, ইন্দোনেশিয়ান লবঙ্গের আমদানি ও শুল্ক মিলিয়ে প্রতি কেজির দাম ১২২০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়।
বাংলাদেশ পাইকারি মসলা আমদানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ এনায়েত উল্লাহ অভিযোগ করেন, চড়া শুল্কের কারণে দাম বাড়ছে এবং অবৈধ পথে পণ্য দেশে ঢুকছে, যা বাজারকে অস্থিতিশীল করছে। তারা বারবার শুল্ক কমানোর প্রস্তাব দিলেও কোনো সুরাহা মেলেনি।
তবে অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাহাদাত হোসেন সিদ্দিকীর মতে, ভোক্তারা এসব পণ্য সামান্য পরিমাণে কেনেন বলে মসলার বাজার নিয়ে খুব বেশি অভিযোগ করেন না। আর এই সুযোগে সরকারের নজরদারিতেও ঘাটতি থেকে যায়। বিশ্লেষকরা মনে করেন, এই চড়া দামের পেছনের সিন্ডিকেট উন্মোচন করে ভোক্তাদের স্বস্তি দেওয়া জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)