SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%এনার্জি%' OR titleBn LIKE '%এনার্জি%' OR descriptionEn LIKE '%এনার্জি%' OR descriptionBn LIKE '%এনার্জি%' OR slug LIKE '%এনার্জি%' OR metaTag LIKE '%এনার্জি%' OR metaDescription LIKE '%এনার্জি%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য এনার্জি সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চিতে কাজ করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের কোন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি তিন দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার (২২ আগস্ট) পুনরায় চালু হয়েছে। দুপুর ২টা থেকে টার্মিনালটি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে।
টার্মিনালটি চালু হওয়ায় গত কয়েকদিন ধরে দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানায়, গ্যাস সরবরাহ বাড়ার পর শনিবার বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৩০৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।
এর মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬২১ ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হয়। এতে সরকার আর্থিক ক্ষতির মুখে পড়ে।
এলএনজির পাশাপাশি জ্বালানি তেল নিয়েও বড় চাপ তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তায় আমদানি ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা দেয়। সরকার এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।
এটি ছিল নতুন বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
এলএনজির অভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের। গতকাল ইয়াওমুল আরবয়িা (বুধবার) বেলা পৌঁনে তিনটার দিকে টার্মিনালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুই টার্মিনাল মিলিয়ে এলএনজি সরবরাহ ৬৫০ মিলিয়ন ঘনফুট থেকে কমে এখন শুধু সামিটের টার্মিনাল দিয়ে ৫৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। ফলে দেশে চলমান গ্যাস সঙ্কট আরো প্রকট হয়েছে।
গত ২১ জুলাই মার্কিন কোম্পানির ওই টার্মিনালে রহস্যজনক এক অগ্নিকান্ডের পর থেকে দেশ জুড়ে গ্যাস সরবরাহে বিপর্যয় তৈরি হয়। এলএনজি টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরাসরি ক্রয়পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত সত্ত্বেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো সময়মতো না পৌঁছানোয় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে নতুন দরপত্র আহ্বান করা হলেও সেখানেও কাক্সিক্ষত সাড়া মেলেনি।
কার্গো সংকটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারের মহেশখালীতে থাকা ভাসমান এলএনজি টার্মিনালগুলোর সরবরাহ কার্যক্রমে। নতুন চালান না আসায় এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে সরবরাহ কমতে শুরু করেছে, যার ফলে গাজীপুর ও সাভারের শিল্পকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট সমাধানে জ্বালানি সংমিশ্রণের কাঠামো মোটামুটিভাবে নির্ধারণ করা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।
তিনি বলেন, ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে। দেশের কয়লা সম্পদ নিয়েও সরকার পর্যালোচনা করছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ খা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের মধ্যেই কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালে নতুন কার্গো যুক্ত করা সম্ভব না হওয়ায় গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৫টা থেকে সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
এর আগে, অগ্নিকা-ের পর এক্সিলারেট এনার্জির আরেকটি এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতাও অর্ধেকে নেমে আসে। ফলে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
প্রায় ৩৮০ কোটি ঘনফুট দৈনিক চাহিদার বিপরীতে জাতীয় গ্রিডে এখন গ্যাস সরবরাহ হচ্ছে মাত্র ১৯০ কোটি ঘনফুট। এতে শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতে গ বাকি অংশ পড়ুন...
‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’ ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে গতকাল ইয়াওমুল জুমুয়াবার এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ঈমানী দায়িত্ব পালনে মহাসমাবেশ থেকে সরকারের প্রতি নি¤েœাক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়:
১. রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালন:
সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ পালন করতে হবে। সাইয়্যিদুশ শুহুর পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসজুড়ে সরকারি ছুটি ঘোষণা, সর্বোচ্চ বাজেট বরাদ্দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস-কয়লার সরবরাহে টান, এলএনজি টার্মিনালে জটিলতা এবং বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় একযোগে চাপে পড়েছে দেশের বিদ্যুৎ উৎপাদন। তীব্র গরমে যখন বিদ্যুতের চাহিদা বেড়ে ১৮-১৯ হাজার মেগাওয়াটে উঠেছে, তখন জ্বালানি সংকটে সক্ষমতার বড় অংশ কাজে লাগানো যাচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে তৈরি হচ্ছে ভয়াবহ ঘাটতি; কয়েক দিন ধরে সর্বোচ্চ লোডশেডিং ছাড়িয়ে যাচ্ছে ৩ হাজার মেগাওয়াট।
বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে গ্যাস সরবরাহ কমে যাওয়ায়। মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে নতুন কার্গো খালাস করা যাচ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের আমদানি ও বিক্রিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। নির্দিষ্ট কোনো কোম্পানিকে সুবিধা দেয়ার উদ্দেশ্যে নয়, বরং যোগ্য সব বেসরকারি প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেয়াই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘এনার্জি সেক্টর: ক্রাইসিস, প্রসপেক্টস অ্যান্ড ওয়েজ ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্ বাকি অংশ পড়ুন...
বিএনপি তার ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহণের পর কিছুটা ব্যত্যয় দেখা যাচ্ছে।
আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে সবচেয়ে বড় অনিয়ম হিসেবে বিবেচনা করা হয় বিনা দরপত্রে বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্প বাস্তবায়নকে। বিগত সরকার ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান আইন, ২০১০ ’-এর আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করেছে।
অন্তর্বর্তী সরকার বিশেষ বিধানটি বাতিল করায় বিনা দরপত্রে প্রকল্প বাস্তবায়নের সুযোগ সীমিত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, দরপত্র না হলে কে বাকি অংশ পড়ুন...
‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’ ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে গতকাল ইয়াওমুল জুমুয়াবার এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ঈমানী দায়িত্ব পালনে মহাসমাবেশ থেকে সরকারের প্রতি নি¤েœাক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়:
১. রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালন:
সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ পালন করতে হবে। সাইয়্যিদুশ শুহুর পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসজুড়ে সরকারি ছুটি ঘোষণা, সর্বোচ্চ বাজেট বরাদ্দ বাকি অংশ পড়ুন...












