এলপিজি সিন্ডিকেটের কাছে অসহায় সরকার
, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রান্নার জ্বালানি হিসেবে পরিচিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের কাছে সরকার একরকম জিম্মি হয়ে পড়েছে। তাদের চাপের মুখেই বর্তমান সরকারের সাড়ে সাত মাসে অত্যাবশ্যকীয় এই জ্বালানির দাম ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। এরপরও সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে ক্রেতাদের।
দফায় দফায় বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও দেশের কোথাও এই দামে গ্যাস মিলছে না। সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা ১,৮৩৭ টাকার সিলিন্ডার ২,২০০ থেকে ২,৩০০ টাকায় বিক্রি করছেন। এতে প্রতিদিন বাড়ছে ভোক্তার ব্যয়।
দেশে এলপিজির গ্রাহকসংখ্যা এক কোটির বেশি। পাইপলাইনের গ্যাস সরবরাহ সংকটের কারণে অনেক গ্রাহক বাধ্য হয়ে এলপিজির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ফলে অতিরিক্ত দামের বোঝা তাদেরই বহন করতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি। কারণ, বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এলপিজি আমদানিতে সক্ষমতা দেখাতে পারছে না বলেও অভিযোগ রয়েছে। বেসরকারি আমদানিকারকরা যেখানে প্রায় ২০০ ডলারে এলপিজি আনছে, সেখানে বিপিসির ক্ষেত্রে দর চাওয়া হচ্ছে ২৭০ ডলার।
গত বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও এলপিজি পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতারা বলছেন, তারা চাহিদামতো গ্যাস কিনতে পারছেন না। কোম্পানিগুলো ঠিকমতো সরবরাহ করছে না। বাধ্য হয়ে তারা বিকল্প পথে বাড়তি দামে সিলিন্ডার কিনছেন এবং সামান্য লাভে বাড়তি দামেই বিক্রি করছেন।
খুচরা বিক্রেতাদের অভিযোগ অস্বীকার করে পাইকারি বিক্রেতারা বলছেন, খুচরা বিক্রেতাদের কাছে আগে থেকেই মজুত করা গ্যাস থাকায় তারা পিলার পয়েন্ট থেকে নতুন করে গ্যাস নিতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।
ডিলার ও ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, অপারেটররা চাহিদা অনুযায়ী সিলিন্ডার দিচ্ছেন না। এ নিয়ে অপারেটর, ডিস্ট্রিবিউটর ও ডিলারদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউ অভিযোগ করতে নারাজ।
কারণ হিসেবে খুচরা বিক্রেতারা বলছেন, বড়দের বিরুদ্ধে মুখ খুললে চলমান সরবরাহও পাওয়া যাবে না। তাদের অভিযোগ, আমদানি ও মজুত থাকার পরও প্ল্যান্ট থেকে সরবরাহ সীমিত করায় ডিস্ট্রিবিউটররা প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
অপারেটরদের দাবি, দেশে পর্যাপ্ত এলপিজি আছে। সরবরাহ কমার সুযোগ নিয়ে ডিস্ট্রিবিউটর, ডিলার ও খুচরা বিক্রেতাদের একাংশ সিলিন্ডার মজুত করে বাড়তি দামে বিক্রি করছেন। খুচরা পর্যায়ের বিক্রেতাদের কারণে সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। কোনো অপারেটর বেশি দামে বিক্রি করছে- এমন প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাংলাদেশ এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের (লোয়াব) সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
এলপি গ্যাস নিয়ে গ্রাহকদের সীমাহীন ভোগান্তির মধ্যেই উঠে আসে ব্যবসায়ীদের কারসাজির ইস্যুটি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক প্রতিবেদনে বলা হয়, এলপি গ্যাস নিয়ে চলমান কারসাজির সঙ্গে কিছু বড় কোম্পানি জড়িত থাকতে পারে। সরবরাহ আটকে রাখার মাধমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর সুযোগ তৈরি করা হতে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই প্রতিবেদনে পাঁচটি প্রতিষ্ঠানের নাম উঠে আসে সন্দেহের তালিকায়। প্রতিষ্ঠানগুলো হলো- আইগ্যাস, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি, ওমেরা ও যমুনা। গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এলপিজির আমদানি, মজুত ও বাজারে সরবরাহের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












