হুথিদের অব্যাহত হামলায় ভয়াবহ সঙ্কটে সউদী আরব
- তিন দিক থেকে নিরাপত্তা হুমকিতে ‘ভিশন-২০৩০’
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
অত্যাধুনিক সামরিক অস্ত্রভা-ার ও শত শত কোটি ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করা সত্ত্বেও সউদী আরব বর্তমানে তার ইতিহাসের অন্যতম গুরুতর সংকটের মুখে পড়েছে। ইয়েমেনের হুথিদের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সউদী নিরাপত্তার ফাঁকফোকরগুলোকে উন্মোচন করে দিয়েছে। এর ফলে বিন সালমানের বহুমুখী ও উচ্চাভিলাষী ‘ভিশন-২০৩০’ কর্মসূচি এবং দেশটির অর্থনৈতিক রূপান্তরের স্বপ্ন মারাত্মক হুমকির মুখে পড়েছে।
গত সপ্তাহে রিয়াদের প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর তথ্য অনুযায়ী, গত বছর সামরিক খাতে সউদী আরবের খরচ ছিলো ৮৩ বিলিয়ন ডলার। মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তির প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সউদী আরব তাদের রাজধানী এবং তেল শোধনাগারের মতো সংবেদনশীল স্থাপনাগুলো পুরোপুরি সুরক্ষিত রাখতে হিমশিম খাচ্ছে।
বিন সালমানের ভিশন-২০৩০-এর মূল ভিত্তি ছিলো পর্যটন, প্রযুক্তি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা। তবে বর্তমান পরিস্থিতিতে রিয়াদের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন এবং ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের এনার্জি কংগ্রেসের মতো বড় বড় বৈশ্বিক ইভেন্টগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে। অনেক শীর্ষ আন্তর্জাতিক কোম্পানির প্রধান নির্বাহী ও বিনিয়োগকারীরা নিরাপত্তার আশঙ্কায় অনুষ্ঠানে অংশগ্রহণ বাতিল করেছে। লোহিত সাগর ও সংলগ্ন বাণিজ্য রুটগুলোতে অস্থিরতা এবং ডেটা সেন্টার বা বিমানবন্দরগুলোর অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে।
এই নিরাপত্তা সংকট সউদী অর্থনীতির প্রধান চালিকাশক্তিগুলোর ওপর গভীর ছায়া ফেলেছে। আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিশ্লেষক ডা. গুজানস্কির মতে, চলমান যুদ্ধ সউদী আরবের কাক্সিক্ষত অর্থনৈতিক রূপান্তরকে অত্যন্ত কঠিন করে তুলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রক্ষেপণ অনুযায়ী, চলতি বছর সউদী অর্থনীতির প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে সংকুচিত হতে পারে।
বর্তমানে সউদী আরব তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি এমন কিছু ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যা সমগ্র দেশকে একটি বৈশ্বিক অর্থনৈতিক, লজিস্টিক ও প্রযুক্তিগত পরাশক্তিতে পরিণত করার ক্ষেত্রে ‘ভিশন-২০৩০’ কৌশলকে হুমকির মুখে ফেলেছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলার পর, এই হুমকির মাত্রা গোপন করার সরকারি ক্ষমতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে মনে হচ্ছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, সউদী আরবের সবচেয়ে বড় কৌশলগত অসুবিধা হলো এর বিশাল ভৌগোলিক পরিধি এবং একই সাথে তিন দিক থেকে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকি। পূর্ব দিক থেকে ইরানের পক্ষ থেকে সউদী লক্ষ্যবস্তুতে প্রায় ১,০০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার রেকর্ড রয়েছে। উত্তর দিক ইরাক থেকে হরমুজের বিকল্প গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে আঘাত হানা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ দিক থেকে ইয়েমেনের পাহাড়ি অঞ্চল থেকে হুথিদের মোবাইল লঞ্চার ও উন্নত ক্ষেপণাস্ত্রের নিখুঁত ব্যবহার সউদী আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
ইয়েমেনের দুর্গম অঞ্চলে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার সশস্ত্র সদস্যের শক্তিতে বলীয়ান হুথিরা সামরিক দিক থেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমেরিকা কিংবা আঞ্চলিক মিত্রদের গত বছরের বিমান হামলাও তাদের শীর্ষ নেতৃত্ব বা সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা -ভারতের প্রতিরক্ষামন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধির শঙ্কা চরমে
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, অন্যত্র পালাচ্ছে বাসিন্দারা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল অর্থসংকটে ইসরাইল
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












