এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের বিষয়ে গণশুনানি আহ্বান করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিইআরসি সচিব নজরুল ইসলাম সরকারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওইদিন একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৮৩৭ টাকা। সেদিন সন্ধ্যা থেকেই ভোক্তাপর্যায়ে নতুন এই দাম কার্যকর হয়।
এলপিজির নতুন দাম নির্ধারণের বিষয়ে গণশুনানি আহ্বান সংক্রান্ত বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ ও রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যহার পরিবর্তনের জন্য কিছু বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সি সংশ্লিষ্ট ধারায় কমিশনের প্রস্তাব দাখিল করেছে।
এ ছাড়াও এলপিজির ডিস্ট্রিবিউটর চার্জ পরিবর্তনের জন্য কিছু এলপিজি ডিস্ট্রিবিউটর লাইসেন্সি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৬) অনুযায়ী কমিশনে প্রস্তাব দাখিল করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৬) অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষগণের গণশুনানি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্যহার; বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফান্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল (অডিটোরিয়াম) হলে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে গণশুনানি-পূর্ব লিখিত বক্তব্য বা মতামত কমিশনে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে গণশুনানিতে অংশগ্রহণের জন্য একই তারিখের মধ্যেই কমিশনে নাম তালিকাভুক্তির জন্যও অনুরোধ জানিয়েছে বিইআরসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)