নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ বাড়ানো এবং বিদেশি বাজারে বাংলাদেশের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইপিবি। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সংযোগ জোরদার করার লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬'।
এবারের দ্বিতীয় আয়োজনà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্টিলশিল্প গভীর সংকটে পড়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্টিলের ব্যবহার কমে যাওয়া, আবাসন খাতে স্থবিরতা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হারজনিত মূলধন ক্ষয় এবং উচ্চ সুদের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্পটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ কোটি ২০ লাখ টন হলেও বর্তমানে রডের চাহিদা কমে প্রায় ৫০ লাখ টনে নেমেছে। ফলে কারখানাগুলো গড়ে মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। এ পরিস্থিতিতে শিল্পটি টিকিয়ে রাখতে ১০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ, স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ, ঋণ পুনর্গঠন এবং নিরবচ্ছিন্ন ঠবাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
জাতীয় সংসদের গত অধিবেশনে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির রাষ্ট্রায়ত্ত শিল্পখাতের বর্তমান অবস্থার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রধান করপোরেশনà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের ওপর একের পর এক বাণিজ্য-প্রতিকারমূলক শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছে ভারত। অথচ একই সময়ে বাংলাদেশের বাজারে কমলা, আম, কলা, মাল্টাসহ বিভিন্ন ফলের আমদানি শুল্ক কমানো বা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে দেশটি।
গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশি পাটপণ্যে টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের পর নতুন করে কাউন্টারভেইলিং ডিউটি এবং পাটপণ্যের প্যাকেজিংয়ে ব্যবহৃত পিইটি ফিল্মে অ্যান্টি ডাম্পিং শুল্কের সুপারিশ করা হয়। প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে সংশ্লিষ্ট পণ্যে অতিরিক্ত শুল্কের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে নজরদারি জোরদার করছে সরকার। কোন পণ্যের দাম কতটা বাড়ার যৌক্তিকতা আছে, আর কোথায় বাজার পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, তা যাচাই করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাজার পর্যালোচনা ও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পর্যালোচনা করা হচ্ছে গবাদিপশুর খাদ্য, সয়াবিন মিল, ভুট্টা, গম, গমের ভুসি, শস্যভিত্তিক খাদ্য ও তরল দুধের দাম।
অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন ২১ সেপ্টেম্বর থেকে সব ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চামড়া ও পাদুকা শিল্পে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দেশীয় বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি বাড়াতে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে সরকার। এই রোডম্যাপের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে ট্যানারি মালিক, প্রস্তুতকারক, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রেকর্ড তাপপ্রবাহ ও খরায় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্সের কৃষি ব্যবস্থা। চলতি গ্রীষ্মের তীব্র গরম ও খরায় ফ্রান্সে ফসল, চারণভূমি ও পানির উৎস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।
ফ্রান্সের কৃষিমন্ত্রী জেনেভার্ড জানায়, তীব্র খরার কারণে প্রায় ৩০ হাজার থেকে ৩৫ হাজার খামার বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। খরার কারণে অনেক কৃষিজমি শুকিয়ে গেছে। ফলে নতুন করে উৎপাদন শুরু করতেও কৃষকদের বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে।
এদিকে চলতি গ্রীষ্মের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার প্রভাব ফ্রান্সের অর্থনীতিতেও পড়তে পারে বলে ধারঠবাকি অংশ পড়ুন...
ইরান যুদ্ধের কারণে গ্যাস সরবরাহের সক্ষমতা চরমভাবে ব্যাহত কাতারের। বিশ্ব শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদক এই দেশটি এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে গ্যাস কিনতে আলোচনা করছে। খবর আনাদোলুর।
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, কাতারের রাষ্ট্রায়ত্ত কোম্পানি কাতারএনার্জি যুক্তরাষ্ট্রের বর্তমানে চালু থাকা এবং নির্মাণাধীন—উভয় ধরনের প্রকল্প থেকেই গ্যাস কেনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিশ্বব্যাপী মোট এলএনজি রপ্তানির প্রায় এ বাকি অংশ পড়ুন...
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার বক্তব্যের সময় সংসদ সদস্যরা একাধিকবার টেবিল চাপড়ে সমর্থন জানান।
সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এতদিন বাংলাদেশ আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃষক কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৭ সেপ্টেম্বর। ফেনীর ফুলগাজী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ওইদিন একই সঙ্গে ৫০ জেলায় উদ্বোধনী কর্মসূচি আয়োজন করা হবে। সারাদেশের এক লাখ কৃষককে প্রণোদনার অর্থ দেওয়া হবে। এরই মধ্যে নিবন্ধনের আওতায় আসা ১৬ লাখ ৩০ হাজার কৃষকের মধ্যে এক লাখ কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
কৃষক কার্ড কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র এবং কৃষিসেবা পাওয়ার একটি সমন্বিত মাধ্যম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে খাদ্য উৎপাদকদের সিংহভাগই ক্ষুদ্র কৃষক, কিন্তু বড় কৃষকদের তুলনায় তাদের আয় অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রকাশিত জরিপ অনুযায়ী, দেশব্যাপী মোট খাদ্য উৎপাদকদের মধ্যে ৫৩.৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক, যা দেশের খাদ্য নিরাপত্তায় তাদের কেন্দ্রীয় ভূমিকার বিষয়টিই ফুটিয়ে তোলে।
উৎপাদনশীলতার নিরিখে জাতীয় পর্যায়ে শ্রম-দিবস প্রতি গড় আয় ১,৮৬৮ টাকা।
তবে ক্ষুদ্র উৎপাদকরা আয় করছেন তুলনামূলক অনেক কম-শ্রম-দিবস প্রতি ১,৪৯৪ টাকা। অন্যদিকে বড় কà বাকি অংশ পড়ুন...












