SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%অক্টোবর%' OR titleBn LIKE '%অক্টোবর%' OR descriptionEn LIKE '%অক্টোবর%' OR descriptionBn LIKE '%অক্টোবর%' OR slug LIKE '%অক্টোবর%' OR metaTag LIKE '%অক্টোবর%' OR metaDescription LIKE '%অক্টোবর%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হচ্ছে আজ। দখলদার ইসরায়েলের চালানো হামলায় ভবন ধসে উনারা শহীদ হয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর চাপা পড়ে ছিলেন। এখন এই মরদেহগুলো উদ্ধার করে একসঙ্গে সবার জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (১৮ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির দারাজ এলাকা থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ তাদের জানাজা পড়া হবে।
আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কানাডার আলবার্টা প্রদেশের ওয়েইনরাইট সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকা-ে কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আশপাশের হাসপাতালগুলো।
গত ১৭ অক্টোবর স্থানীয় সময় বিকেলে আগুনের সূত্রপাত। প্রবল বাতাসের কারণে আগুন সামরিক ঘাঁটির বাইরে আশপাশের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী হতাহতের বিষয়টি নিশ্চিত করে। তবে নিহত ও আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা তারা জানায়নি। কানাডার প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতিকে ‘অত্যন্ত সক্রিয় ও সংবেদনশীল’ বলে বর্ণনা করে। কà§ বাকি অংশ পড়ুন...
খবর শিরোনাম:
‘লালন দর্শন পাঠ্যপুস্তকে যুক্ত করতে উদ্যোগ নেবে সরকার’
(যায়যায়দিন, ১৭ অক্টোবর ২০২৬)
খবর ভাষ্য:
লালন শাহের মানবতাবাদী দর্শন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করাসহ তার দর্শনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার। নতুন প্রজন্মের কাছে লালনের জীবনদর্শন ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে সরকার কাজ করবে বলে জানিয়েছে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
গত ১৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪ টায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধনকালে সে এসব কথা বলে।
খবর শ বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
মিরপুরে ২৫ হাজার টাকায় নিজের দুই দিন বয়সী ছেলেসন্তানকে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের তদন্তে নবজাতক বিক্রির বিষয়টি সামনে আসে।
গত রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বহলবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের হেফাজতে দিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন গতকাল দুপুরে মিরপুর থানায় একটি জিডি করেন। এতে তিনি দাবি করেন, মিরপুরের একটি বেসর বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে রংপুর নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার রংপুর সফরের আগে নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার মাত্র পাঁচ দিনেই সম্পন্ন করা হয়েছে। অথচ সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি-মার্চে পিচ ও ইট তুলে ফেলার পর দীর্ঘদিন কাজ ফেলে রাখা হয়েছিল। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। শেষ পর্যন্ত পাঁচ দিনেই শেষ হলো কাজ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর রংপুর সফর করার কথা রয়েছে। সফরের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করায় সড়কটির সংস্কারকাজের মান ও স্থায়িতà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। এই চুক্তির অধীনে আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ ৫ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য বৃদ্ধি পাবে, যার ফলে সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর।
গত শনিবার (১৭ অক্টোবর) ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ নামে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির মিনিস্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ইআরএফের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উত্তরণ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চট্টগ্রামের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপানি ঋণ নিয়ে আলোচনা হবে।
এদিকে, জাপানি কূটনৈতিক সূত্রে জানা গেছে, মাতারবাড়ী ঘিরে একটি বিশেষ শিল্প প্রক্রিয়াকরণ শৃঙ্খল বা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গড়ে তোলার পরিকল্পনা করছে টোকিও। এই উদ্যোগের মাধ্যমে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সংযোগ ঘটতে পারে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে।
টোকিওভিত্তিক কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক।
পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকার গঠনের মাত্র আট মাসে বিএনপি সরকারের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। একই সঙ্গে একজন সংসদ সদস্যও পদত্যাগ করেছেন। এসব পদত্যাগের কোনোটিই তাদের নিজেদের ইচ্ছায় হয়নি, বরং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
সবশেষ পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
গত শনিবার, রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক। অভিযানে তার নিজের হাতে এবং সঙ্গে থাকা সহযোগীদের হাতে আগ্নেয়াস্ত্র দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার ৮৩০টি গাড়ি কেনার উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের ৬৩৯টি থানায় বর্তমানে গড়ে দুটি করেও গাড়ি নেই। এমন পরিস্থিতিতে এই উদ্যোগ নেয়া হচ্ছে।
পরিকল্পনা কমিশনের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে থানাগুলোতে মাত্র ১ হাজার ২৩৭টি গাড়ি আছে। এর মধ্যে ৬৪ শতাংশ গাড়ির বয়স ১০ বছরের বেশি। পুরোনো এসব গাড়ির কারণে পুলিশের নিয়মিত টহল, অপরাধ তদন্ত এবং জরুরি সেবা কার্যক্রমে বিঘœ ঘটছে।
গাড়ি কেনাকাটা দুটি প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হবে। এর মধ্যে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল গাড়ি কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারাদেশে রাজনেতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ৭৩ জন নিহত এবং ৬ হাজার ৪৭৩ জনের অধিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।
গত রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
প্রতিবেদনে বলা হয়, গত নয় মাসে ১ হাজার ১৩ টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৭৩ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৪৭৩ জন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩৪২টি ঘটনঠবাকি অংশ পড়ুন...












