বিশ্বের এমন কিছু মাছ আছে যেগুলো বিষাক্ত, খেলে নিশ্চিত মৃত্যু।
যেমন-
১. পাফার ফিশ:
বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হলো পাফার ফিশ। কারণ হলো, এর শরীরে মারাত্মক বিষের উপস্থিতি। পাফার ফিশের মধ্যে রয়েছে টেট্রডক্সিন। যা থেকে পক্ষাঘাত এমনকি মৃত্যুও হতে পারে। এই বিষ মাছের লিভার, ডিম্বাশয় এবং চামড়ায় পাওয়া যায়।
২. স্টোন ফিশ:
বিষাক্ত হওয়ার পরীক্ষায় পাফার ফিশের থেকে কমতি নেই স্টোন ফিশের। এগুলো পানির নিচে অবস্থিত পাথরের মতো দেখতে হওয়ায় সহজে তাদের দেখলে চিহ্নিত করা যায় না। এই মাছের বিষ থলি থাকে এর পিঠের উপর অবস্থিত কাটার মতো মেরুদন্ডে। অত্যাধিক ব্যথা, দ্রুত ফোলা ভাব, টিস্যু জনিত মৃত্যু, পেশীর দুর্বলতা, অস্থায়ী পক্ষাঘাত হতে পারে।
৩. লায়ন ফিশ:
লায়ন ফিশও খুবই বিষাক্ত। বেশিরভাগ লায়নফিশ প্রাকৃতিকভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরে বাস করে। এর শরীরের ভেতরে, চামড়ায়, কাটায় সাধারণত বিষ থাকে। এই মাছগুলোর একটি স্টিং চরম ব্যথা, ফোলাভাব এবং খুব গুরুতর ক্ষেত্রে কার্ডিওভাসকুলার হতে পারে।
৪. স্টিংরে ফিশ:
এই মাছের বিষও খুবই বিপদজনক। স্টিংরে ফিশের বিষ সাধারণত কার্ডিওটক্সিক হয়। ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ-পূর্ব আমেরিকায় দেখা যায়। এর মধ্যে অন্যতম উজ্জ্বল নীল রঙের দাগ বিশিষ্ট স্টিংরে যা সবচেয়ে বিষাক্ত।
৫. বক্স ফিশ:
এগুলো টাস্ক ফিশ ও পাফারফিশের সঙ্গে সম্পর্কিত হলেও পাফার ফিশের মতো অতটা বিষাক্ত নয়। তবে এদের বিষের সঙ্গে নিজেদের রক্ষা করার একটি আশ্চর্য উপায় রয়েছে। যখন এই মাছ বিপদের গন্ধ পায় তখন তাদের ত্বক থেকে বিষ নির্গত করে ও আশপাশের পরিবেশকে বিষাক্ত করে তোলে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…