-দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে ক্ষেপণাস্ত্রের চেয়ে হামাসের সংকল্পটাই বড়
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাসের পলিট ব্যুরোর উপ প্রধান সালেহ আল আরুরি বলেছেন, দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে হামাস যোদ্ধারা ক্ষেপণাস্ত্র শক্তি চেয়ে নিজেদের মনোবল ও সংকল্পের উপর আস্থা রাখে বেশি। এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা কী কারণে ইসরাইলের ভেতরে দুঃসাহসিক অভিযান চালিয়েছে তার কারণও সালেহ আল-আরুরি এই অনুষ্ঠানে তুলে ধরেন। তিনি বলেন, সবচেয়ে বড় কারণ হলো, হামাস যোদ্ধারা এমন একটি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে যা ন্যায্য এবং এজন্য এই জনগোষ্ঠী আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “হামাসের হাতে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ও টানেল সিস্টেম রয়েছে তার চেয়ে অনেক বড় বেশি শক্তি হচ্ছে এই দৃঢ় মনোবল। যখন আমাদের ইচ্ছা এবং প্রতিজ্ঞা রয়েছে, তখন কোনো কিছু আমাদেরকে পরাজিত করতে পারবে না।”
সালেহ আল-আরুরি সুস্পষ্টভাবে বলেন, ইহুদিবাদী ইসরাইল হামাসকে ধ্বংস করতে পারবে না, হামাসকে ধ্বংসের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি আরো বলেন, হামাস হচ্ছে ফিলিস্তিনি জনগণের অপরিহার্য অংশ। এই সংগঠন ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এবং এক্ষেত্রে তাদের ইচ্ছা ও অঙ্গীকারে কোন হেরফের হবে না।
হামাসের এ শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ৭ অক্টোবর তাদের যোদ্ধারা যে আল-আকসা তুফান নামে অভিযান চালিয়েছে সেটি ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সংগ্রামেরই অংশ। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদের অধিকার বঞ্চনা এবং সেখানকার জনগণের দুঃখ দুর্দশা ও নিপীড়নের কথা পরিষ্কার হয়েছে। গাজার জনগণকে উপেক্ষা করার কারণে যে আন্তর্জাতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটিও স্পষ্ট হয়েছে।
এবার ইসরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা জারি মালয়েশিয়ার:
এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় বলেছে, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা ও বর্বরতা’ চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের জিআইএম শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করা হল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল-পতাকাবাহী আর কোনও জাহাজকে ডক না করতে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।
একই সঙ্গে ইসরায়েল অভিমুখী কোনও জাহাজ মালয়েশিয়ার বন্দরগুলোতে মালামাল বোঝাই করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এসব নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়।
এর আগে লোহিত সাগরে নিজেদের উপকূলে ইসরায়েল থেকে ও ইসরায়েল অভিমুখী সব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। এরই মধ্যে সেই ঘোষণা কার্যকরও করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।