জ্ঞানবাপি মামলায় মুসলমানদের আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টের
ভারতের উত্তর প্রদেশে জ্ঞানবাপি ইস্যুতে মামলায় মসজিদ কর্তৃপক্ষ ও উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের করা সব আবেদন খারিজ করে দিলো এলাহাবাদ হাইকোর্ট। মঙ্গলবার ওই সব দেওয়ানি মামলার আবেদন খারিজ করে বিচারক রোহিত রঞ্জন আগরওয়াল বলেছে, মামলাগুলো রাষ্ট্রীয় স্বার্থসংবলিত বিষয়।
বিচারক রোহিত রঞ্জন আগরওয়াল তার রায়ে বলেছে, ১৯৯১ সালে করা মামলাটি ওই বছর প্রণীত কেন্দ্রীয় আইনের আওতাভুক্ত নয়। তাই মামলাটি বিচারযোগ্য। বিতর্কিত মসজিদের একটি মাত্র ধর্মীয় চরিত্র থাকতে হবে- হয় মুসলমান, নয় হিন্দু।
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপি মসজিদ হিন্দুদের মন্দির ভেঙে তৈরি বলে হিন্দুত্ববাদীদের দাবি। সেই দাবি আদায়ে নিম্ন আদালতে মামলাও করা হয়েছিল। এতে মসজিদের জায়গায় মন্দির প্রতিষ্ঠা ও পূজার অনুমতি চাওয়া হয়েছিল। পাল্টা মামলা করা হয় মসজিদ কর্তৃপক্ষের তরফে।
তাদের দাবি ছিল, ১৯৯১ সালে কেন্দ্রীয় ধর্মস্থান আইন অনুযায়ী ওই মামলা খারিজ করা হোক। হাইকোর্ট সেই দাবি নাকচ করে জানিয়েছে, ১৯৯১ সালে বারাণসীর নিম্ন আদালতে যে দেওয়ানি মামলা করা হয়েছিল, আগামী ছয় মাসের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।