মোংলায় কনটেইনার জেটি নির্মাণে চীনা অর্থায়ন
-চলতি মাসেই সই হতে পারে ঋণচুক্তি
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণে চীনের কাছ থেকে নেওয়া ৩৩ কোটি ৫০ লাখ ডলারের ঋণচুক্তি চলতি মাসেই সই হতে পারে। এসব জেটির মোট দৈর্ঘ্য হবে ৩৬৮ মিটার। এ ছাড়া নির্মাণ করা হবে ৮৭ হাজার ৬০০ বর্গমিটারের লোডেড কনটেইনার ইয়ার্ড; ৩৪ হাজার ১৭০ বর্গমিটারের খালি কনটেইনার ইয়ার্ড; ৪ হাজার ২৬০ বর্গমিটারের বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনা ইয়ার্ড।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা এ ঋণচুক্তি চূড়ান্ত করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সরকার। ঋণচুক্তি সইয়ের আগে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো এখন শেষ করা হচ্ছে। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় এ প্রকল্প নিয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়। এর পরই ঋণ চুক্তি সম্পন্ন করার কার্যক্রম গতি পায়।
তিনি বলেন, ঋণ চুক্তি সইয়ের জন্য কিছু নির্দিষ্ট প্রক্রিয়াগত বিষয় সম্পন্ন করা হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি মাসেই চুক্তি সম্পন্ন হতে পারে। মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পটি চলতি অর্থবছরের (২০২৬-২৭) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নৌপরিবহন মন্ত্রণালয় অর্থ বিভাগকে চিঠি দিয়ে প্রকল্পটির জন্য অর্থনৈতিক কোড বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।
চিঠিতে বলা হয়েছে, ইআরডি জানিয়েছে প্রকল্পটির ফ্রেমওয়ার্ক চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চলতি মাসেই ঋণচুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পটি গত বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায়।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে গত মার্চের শেষ দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং চীনের প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) মধ্যে চুক্তি সই হয়।
এর আগে প্রকল্পের জন্য চীনা ঋণের আবেদন ইআরডি গত বছরের এপ্রিলের শেষ দিকে পাঠায়। তবে দীর্ঘদিন ঋণ অনুমোদন প্রক্রিয়া স্থগিত ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর এ বিষয়ে অগ্রগতি হয়। সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বাংলাদেশ ও চীন মোংলা বন্দর সুবিধা আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়নে যৌথভাবে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












