নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক:
নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী থাকবে বলে জানিয়েছে সরকার।
গতকাল জুমুয়াবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্র সরকার ট্রেড অ্যাক্ট, ১৯৭৪-এর সেকশন ৩০১-এর আওতায় ৬০টি অর্থনীতি, যা বিশ্বের ৮৬টি দেশের প্রতিনিধিত্ব করে, তাদের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শেষে এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াশিংটন ডিসির সময় ২৪ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হওয়া এ শুল্কহার সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১২.৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে আগে সেকশন ১২২-এর আওতায় কার্যকর থাকা অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের পরিবর্তে নতুন ব্যবস্থা কার্যকর হলো।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি বিদ্যমান মোস্ট ফেভার্ড নেশন (এমএফএন) শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। বিশ্বের ৮৬টি দেশের মধ্যে মাত্র ১৭টি দেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কস্তরে রয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে সর্বোচ্চ ১২.৫ শতাংশ শুল্ক দিতে হবে। ফলে এসব দেশের তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের তুলনামূলক প্রতিযোগিতামূলক সুবিধা আরও জোরালো হবে।
আরও পড়ুন
সব ›
ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি
তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু
আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয়
কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা…
ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক
ঢাবি সংবাদদাতা: হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস…
বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি!
আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী
অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।