ঈদের উত্তাপ নিত্যপণ্যের বাজারে
-আবার বেড়েছে চিনি, জিরা, আদার দাম
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৪ জুন, ২০২৩ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
উত্তাপ বেড়েছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে মসলার দামে হিমশিম খাচ্ছে নগরবাসী। একদিনের ব্যবধানে বেড়েছে এলাচ, দারুচিনি, লবঙ্গের দাম। পেঁয়াজ-রসুন-আদার ঝাঁজও আছে আগের মতোই।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব জিনিসেরই দাম বেশি। বৃহস্পতিবার যে চিনির দাম ছিল ১৪০ টাকা, তা জুমুয়াবার তা বিক্রি হয় ১৬০ টাকা কেজিতে। তারপরও মিলছে না সবখানে।
রাজধানীর কারওয়ান বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে এলাচ, দারুচিনি ও লবঙ্গের দাম। একই অবস্থা জায়ফল-জয়ত্রি, আলুবখরা থেকে শুরু করে জাফরান পর্যন্ত। আর জিরার দাম বেড়েছে কেজিতে দেড় থেকে দুশো টাকা।
দেশি পেঁয়াজের কেজি ৮০ টাকার ওপরে, রসুন ১৬০। আর আদার কেজি দাঁড়িয়েছে সাড়ে তিনশো টাকায়।
এছাড়া বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
এদিকে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে কেজিতে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে চিনি। মুরগির দাম কিছুটা কমলেও দাম বেড়েছে সব রকমের সবজির।
চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের। কিন্তু বাণিজ্যমন্ত্রী তাত বাধ সাধেন, তিনি সাফ জানিয়ে দেন ঈদের আগে বাড়ানো হবে না দাম। তবে বাণিজ্যমন্ত্রীর এ ঘোষণা কাজে আসেনি, বাজারে বেড়েছে চিনির দাম।
কোরবানীর ঈদকে সামনে রেখে আদা ও জিরার বাজারও অস্থির। তিন চার মাস আগের সাড়ে তিন'শ টাকা কেজি জিরার দাম এখন ৮৫০ থেকে ৯০০ টাকা। আদাও মিলছে না ২৫০ টাকার কমে।
অন্যদিকে আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে সবরকমের নিত্য পণ্য। এতে বাজারে এসে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্তরা।
ব্রয়লারসহ সবধরনের মুরগির দাম কিছুটা কমলেও ৭০ থেকে ৮০ টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি। তবে, অপরিবর্তিত ডিমের দাম।
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকারের কঠোর তদারকির দাবি সবার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)