লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার ডাব বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জেলার ডাব ও নারিকেলের চাহিদা দিন দিন বাড়ছে। এই অঞ্চলের সুস্বাদু ডাব এখন লক্ষ্মীপুরের গ-ি পেরিয়ে দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। ডাবের গুণগত মান, উচ্চ ফলনশীলতা ও চাহিদা বেশি থাকায় এই এলাকায় নারকেলের উৎপাদন আরও বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের এই উদ্যোগে সফল হয়েছে চাষিরাও। চলতি বছরে ৫০ কোটি টাকার ডাব বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার পাঁচটি উপজেলায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে নারিকেলের আবাদ হচ্ছে। সরকারি হিসেবে এ জেলায় বছরে প্রায় ২৬ হাজার ৯শ ৬০ মেট্রিক টন নারিকেল উৎপাদন হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এর মধ্যে ১৮ হাজার ৪শ মে.টন ডাব উৎপাদন হয়। যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। বেসরকারি হিসেবে উৎপাদনের পরিমাণ আরো বেশি।
কৃষি বিভাগ জানায়, লক্ষ্মীপুরের ডাবের গুণগত মান ভালো হওয়ায় সারা দেশে রয়েছে এর ব্যাপক চাহিদা। এখানকার চাষিরা বহু বছর ধরেই গাছের ডাব বিক্রি করছে পাইকারদের কাছে। প্রতিটি ডাব খুচরা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সেই ডাব ৩ হাত ঘুরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৫০ টাকা দরে।
জানা যায়, চাষির কাছ থেকে মাত্র ৬০-৭০ টাকায় কেনা ডাব খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আকার ভেদে কখনো কখনো একটি ডাবের দাম আরো বেশি বেচাকেনা হচ্ছে। তবে জেলা কৃষি বিভাগ বলছে, নারকেলের চেয়ে বেশি লাভ হওয়ায় কৃষকরা ডাব বিক্রি করে দিচ্ছে। এবার শুধু ডাব বিক্রি করেই ৫০ কোটি টাকা আয় হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
স্থানীয় ডাব ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, চাষিদের কাছ থেকে প্রকারভেদে প্রতিটি ডাব ৭০-৮০ টাকা দরে কিনলেও গাছ থেকে সংগ্রহ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে মোকাম পর্যন্ত আনতে ঘাটে ঘাটে টাকা খরচ হয়। একজন গাছি (যারা গাছে উঠে ডাব কেটে নিচে নামায়) প্রতিবার গাছে ওঠার জন্য ১০০ টাকা নেয়। তা ছাড়া ভ্যান কিংবা ট্রাকে করে সেই ডাব দেশের বিভিন্ন স্থানে পাঠাতেও অনেক খরচ হয়। সব মিলিয়ে খরচ বাদ দিয়ে ২০ কিংবা ৩০ টাকা লাভ ধরে মোকামে বিক্রি করেন তারা। তারা বলেন, লক্ষ্মীপুরের ডাব সুস্বাদু হওয়ায় দেশজুড়েই এর চাহিদা রয়েছে।
সদর উপজেলার দালাল বাজার এলাকার কৃষক তোফায়েল আহমদ বাসসকে বলেন, ডাব চাষের অনুকূল পরিবেশ, পোকার উপদ্রব কম এবং গাছগুলোর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হলে প্রতি বছরই ডাবের ফলন ভালো হয় এবং ভালো দামে ডাব বিক্রি করা যায়। এবছর ইতোমধ্যেই তিনি ৫০ হাজার টাকার ডাব বিক্রি করেছেন বলে জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির উদ্দিন বলেন, নারিকেলের চেয়ে বেশি লাভ হওয়ায় কৃষকরা ডাব বিক্রি করে দিচ্ছে। এবার শুধু ডাব বিক্রি করেই প্রায় ৫০ কোটি টাকা আয় হবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলওয়ে পশ্চিমাঞ্চল: নড়বড়ে রেলপথে ঝুঁকি নিয়েই ঈদযাত্রা
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহীতে জ্বালানি তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার ১৫তম দিনে যা ঘটছে
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি -তারেক রহমান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












