রাজশাহীতে জ্বালানি তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামীকাল সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে জেলা পেট্রল পাম্প মালিক সমিতিরাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে জেলা পেট্রল পাম্প মালিক সমিতি
রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে জেলা পেট্রল পাম্প মালিক সমিতি। গতকাল শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি দেন।
তারা জানান, রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি চলছে। একদিকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, অন্যদিকে পেট্রল পাম্পগুলোতে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বর্তমানে খুলনা হয়ে বাঘাবাড়ী ডিপোর মাধ্যমে রাজশাহীতে তেল সরবরাহ করা হচ্ছে। কাগজে-কলমে শতকরা ৭৫ শতাংশ তেল সরবরাহের কথা বলা হলেও বা-Íবে তা পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এজেন্সিতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরবরাহ ঘাটতি দেখা যাচ্ছে। এতে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট আরও বাড়ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার পর্যন্ত যে তেল সরবরাহ রয়েছে তা বিতরণ করা হবে। তবে এর মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হতে পারে। এ অবস্থায় জেলার ৫০টি পেট্রল পাম্প ও ১০টি এজেন্সি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যেতে পারে।
সংবাদ সম্মেলনে পেট্রল পাম্প মালিকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, পাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কৃষি কাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রাখা।
এ ছাড়া জানানো হয়, নিরাপত্তা ও তেল মজুদ থাকার সাপেক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে। আর ডিজেল মজুদ থাকলে তা দিন-রাত বিক্রি করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)