এবার রাজধানীর চকবাজারে আগুন
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর চকবাজারে দুটি ভবনে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নেভানোর কাজে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট নিয়োজিত ছিল। ইউনিটগুলোর দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, চকবাজারে মূলত দুটি ভবনে আগুন লেগেছিল। প্রথম ভবনটি তিনতলা বিশিষ্ট। এর মধ্যে নিচ তলা ডালের গোডাউন ও মিল, দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন আর তৃতীয় তলায় লাগেজ ফিটিংস কারখানা। আর দ্বিতীয় ভবনটি দুই তলা বিশিষ্ট। এই ভবনের নিচ তলায় ওয়ার্কশপ ও দ্বিতীয় তলায় অফিস।
এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট পৌঁছায়।
একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকা- ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)