ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
নিজস্ব সংবাদদাতা:
দৌলতদিয়া ফেরিঘাটে ঈদের সময় অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি বলেন, ঈদের সময় মৌসুমি কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করতে হবে এবং ঘাট এলাকায় ভাড়ার তালিকা টাঙানো থাকবে। আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই, যারা ঈদে বাড়িতে আসবে, ঘাটে পা রাখলেই যেন সেই পরিবর্তন লক্ষ্য করতে পারে।
গতকাল জুমুয়াবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে একমত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলাম, এই সাত দিনে শুধু মাদক সেবনকারীদের ধরা হয়েছে কিন্তু বড় কোনো মাদককারবারিকে ধরা হয় নাই। আমরা মাদককে নির্মূল করতে চাই।
এ সময় তিনি ঈদে সরকারী অনুদানের চাল যেন প্রকৃত অভাবিরা পান, সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেন। এই ১০ কেজি চাউল যেন দলীয় নেতাকর্মীরা তাদের আতœীয়-স্বজনদের মাঝে বন্টন না করেন, সে ব্যাপারে নির্দেশনা দেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।