চাল নিয়ে প্রতারণা
♦ কেটে-পলিশ করে বাহারি নাম ও দাম ধরা হয়
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০১ মে, ২০২৫ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দেশের বাজারে নাজিরশাইল নামের কোনো ধান নেই। তারপরও হরেক নামে ও দামে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। একেক দোকানে একেক নামের ও নানা দামের নাজিরশাইলে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। সর্বনিম্ন ৬২ টাকা থেকে ৯৭ টাকায় বিভিন্ন বাজার ও সুপার শপে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল।
অনুসন্ধানে জানা গেছে, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে চাল কেটে ও পলিশ করে বিভিন্ন নাম দেওয়া হয়। কখনো অর্ধসেদ্ধ আবার কখনো পূর্ণসেদ্ধ করে বাজারে বিক্রি করা হয়। স্থান-কাল-পাত্রভেদে একই চাল ভিন্ন নামে ক্রেতার চাহিদা অনুযায়ী বস্তাবন্দি হচ্ছে আড়তগুলোয়। আর ক্রেতাদের টাকা হাতিয়ে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের মনিটরিং ও বাস্তবায়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. জামাল উদ্দীন বলেন, নাজিরশাইল নামে কোনো জাতের ধান নেই। তবে বাংলাদেশে একসময় শাইল জাতের ধান উৎপাদন হতো, যা বিলুপ্তির পথে। আমন মৌসুমে এ ধানের আবাদ হতো। সেই শাইল ধান না থাকলেও আমন মৌসুমে উৎপাদিত বিভিন্ন জাতের ব্রি ধানকে নাজিরশাইল নামে নামকরণ করে বাজারে ছাড়ছেন মিল মালিকরা।
তিনি বলেন, নাজিরশাইলের মতো মিনিকেট বলেও ধানের কোনো জাত নেই। এই মিনিকেট হলো ব্রি ধান ২৮। চালের উপকারী জিনিস তুলে ফেলে চিকন করে মিনিকেট চাল তৈরি করা হয়। চালের এ রকম বিভিন্ন নাম দামে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। মানুষ চালের নামে ব্র্যান্ড খাচ্ছে। মিলার এবং উৎপাদকরা তাদের মতো করে পণ্য তৈরি করছে। দাম নির্ধারণ করছে। ভোক্তারা সেখানে প্রতারিত হচ্ছেন। নীতিমালা থাকলে তারা এ ধরনের সুযোগ পেত না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যন্ত্রকৌশল থেকে অটোমোটিভ, মাভাবিপ্রবিতে বদলে যাচ্ছে প্রকৌশল শিক্ষার পরিসর
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)