যন্ত্রকৌশল থেকে অটোমোটিভ, মাভাবিপ্রবিতে বদলে যাচ্ছে প্রকৌশল শিক্ষার পরিসর
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যন্ত্রকৌশল শিক্ষায় উন্মোচিত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। ইঞ্জিনিয়ারিং অনুষদের চতুর্থ এবং বিশ্ববিদ্যালয়ের ১৯তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করা মেকানিক্যাল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগটি দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আধুনিক ল্যাব, ব্যবহারিক শিক্ষা ও আন্তর্জাতিক অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে।
২০২১ সালের ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের পর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৩০ জন শিক্ষার্থী নিয়ে বিভাগটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরে ২০২৬ সালের ২২ জুলাই অনুমোদনের মাধ্যমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে মেকানিক্যাল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং করা হয়। বর্তমানে তিনটি ব্যাচে ৯০ জন শিক্ষার্থী অধ্যয়নরত এই বিভাগে, যার মধ্যে নেপাল থেকে আগত একজন আন্তর্জাতিক শিক্ষার্থীও রয়েছেন।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গবেষণা ফাউন্ডেশনের অধীনে সাত বছর মেয়াদি উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে বিভাগটির শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২২ সালের এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া প্রকল্পটি চলবে ২০২৯ সালের মার্চ পর্যন্ত। এর আওতায় ইতোমধ্যে ৩০টির বেশি আধুনিক যন্ত্রপাতি ও গবেষণা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
বিভাগে মেকানিক্যাল ওয়ার্কশপ, উন্নত মেকানিক্স, মেট্রোলজি, ফ্লুইড মেকানিক্স, তাপগতিবিদ্যা, তাপ স্থানান্তর, ইঞ্জিন ও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাবের পাশাপাশি সেন্টার ফর অ্যাডভান্সড অটোমোটিভ রিসার্চ রয়েছে। ভবিষ্যতে রোবটিক্স, মেকাট্রনিক্স, উৎপাদন, উপাদান পরীক্ষা এবং কম্পিউটারভিত্তিক নকশা ও সিমুলেশনসহ আরও আধুনিক ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তবে বর্তমানে বিভাগটিতে শিক্ষক ও কারিগরি জনবলের ঘাটতি রয়েছে। ইউজিসির অনুমোদিত পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া চলমান। প্রয়োজনীয় জনবল নিশ্চিত হলে আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতাকে কাজে লাগিয়ে প্রকৌশল শিক্ষা ও গবেষণায় বিভাগটি আরও বিস্তৃত ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)