৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এখন দুর্ঘটনার হটস্পট
► গতির উন্মাদনায় হামেশা মতু্যু ► গভীর রাতে বিপজ্জনক রেসিং
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ক্রমেই দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে- কেউ ঘটনাস্থলেই প্রাণ হারাচ্ছেন, কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন, আবার অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন।
আইন অনুযায়ী, এই সড়কে প্রাইভেটকার ও বাসের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের জন্য ৬০ এবং ট্রাকের জন্য ৫০ কিলোমিটার। সার্ভিস রোডে গতি আরও কম। পাশাপাশি অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এসব নিয়মের প্রায় কোনো প্রয়োগই নেই। এ ছাড়া প্রয়োজনীয় অনেক স্থানে নেই ফুটওভারব্রিজ। ফলে শুধু যানবাহনের সংঘর্ষ নয়, রাস্তা পার হতে গিয়েও প্রাণ হারাচ্ছেন পথচারীরা। গত ২৩ ফেব্রুয়ারি রাতে পিঙ্কসিটি এলাকায় এক ব্যক্তি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত হন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে পর্যাপ্ত ফুটওভারব্রিজ নেই। যেগুলো আছে, তার বেশিরভাগই অপ্রয়োজনীয় স্থানে নির্মাণ করা হয়েছে। মস্তুল এলাকায় দায়িত্বে থাকা বিআরটিসির টিকিট বিক্রেতা বলেন, যেখানে বাস থামে, দুই পাশে সংযোগ সড়ক, মানুষ যেখান দিয়ে রাস্তা পার হয়, সেখান থেকে অন্তত ৪০০ মিটার দূরে ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। সারা মাসে ১০ জন সেটা দিয়ে পার না। দৌড়ে মূল সড়ক পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসালেও কার্যকর নজরদারির অভাব স্পষ্ট। স্পিডগান না থাকায় অতিরিক্ত গতির গাড়ি শনাক্ত করা যাচ্ছে না। নিষিদ্ধ হলেও অটোরিকশা চলছে নির্বিঘেœ, এমনকি উল্টো পথেও। গত ২৯ মার্চ বিকাল ৩টা থেকে ২৪ ঘণ্টার অভিযানে অতিরিক্ত গতি ও অন্যান্য অপরাধে প্রায় ৭০টি মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ। তবে এতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।
অন্যদিকে সন্ধ্যার পর সড়কটির চিত্র পুরোপুরি বদলে যায়। আলোকসজ্জায় ঝলমলে পরিবেশে ভিড় বাড়তে থাকে। কেউ ঘুরতে আসেন, কেউ কনটেন্ট তৈরি করেন, আবার অনেকে দলবেঁধে খাবারের উদ্দেশ্যে বের হন। এক্সপ্রেসওয়ের বিভিন্ন ইন্টারসেকশন ছোটখাটো পার্ক বা আড্ডাস্থলে পরিণত হয়। গভীর রাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সড়কটি তখন রেসিং ট্র্যাকে পরিণত হয়। মোটরসাইকেল ও প্রাইভেট কারের প্রতিযোগিতামূলক দৌড় চলে। শব্দ শোনা যায় দূরদূরান্ত থেকে।
পুলিশ অফিসার হাউজিং সোসাইটি (পিওএইচএস) সংলগ্ন ইউটার্নে চা বিক্রি করেন ইমরান। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা দেখি। মূল কারণ উচ্চগতি, অটোরিকশার দখল আর উল্টো পথে চলাচল। রাতের দিকে পরিস্থিতি সবচেয়ে ভয়ংকর হয়। অনেক বাইকার স্টান্ট করে, হাত ছেড়ে বাইক চালায়- চোখের সামনে মানুষ পিষ্ট হতে দেখেছি।’
দুর্ঘটনা বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে কয়েকটি পদক্ষেপ প্রয়োজন। এর মধ্যে রয়েছে- অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করা বা আলাদা লেন করে দেওয়া, স্বয়ংক্রিয় স্পিড ক্যামেরা স্থাপন, অতিরিক্ত গতির জন্য কঠোর জরিমানা এবং যানবাহনে স্পিড গভর্নর নিশ্চিত করা। পাশাপাশি যেসব স্থানে মানুষ বেশি পারাপার হয়, সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণেরও পরামর্শ দিয়েছেন তারা।
মস্তুল এলাকায় দায়িত্বরত খিলক্ষেত থানার উপপরিদর্শক রাজু আহমেদ বলেন, ‘প্রায় সব যানবাহনই গতিসীমা অমান্য করে। অনেকেই ১৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালায়। ফলে দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে।’ তিনি জানান, উচ্চগতির কারণে অনেক সময় গাড়ি থামানোও সম্ভব হয় না। এদের বড় অংশই দুর্ঘটনা ঘটায়। নিজেরাও বিপদে পড়ে, অন্যদেরও বিপদে ফেলে। তিনি ভাঙা ব্যারিকেড দেখিয়ে বলেন, প্রায়ই উচ্চগতিতে মোটরসাইকেল, প্রাইভেট কার এসে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারে। সপ্তাহে খুব কম দিনই দুর্ঘটনা ছাড়া যায়। দুর্ঘটনা প্রতিরোধে সাধ্যমতো চেষ্টা করছেন বলে জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












