সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (৩য় পর্ব)
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
উল্লেখ্য যে, যখন বলা হবে, মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি ঈমান আনলাম বা উনাদেরকে বিশ্বাস করলাম তখন মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতিটি বিষয় বিনা চু-চেরায় মেনে নিতে হবে এবং সে বিষয়গুলোর উপর আমল করতে হবে। কেননা, মানুষ যখন কাউকে বিশ্বাস করে, তখন সে ব্যক্তি যা বলে, সেটাই সে মেনে নেয়। আর যে বিষয় থেকে নিষেধ করে সে বিষয় থেকে বিরত থাকে।
সুতরাং যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে বিশ্বাস করবে, তারা উনাদের মুবারক তর্জ-তরীকা ব্যতীত অন্য কারো তর্জ-তরীক্বা গ্রহন করবে না ।
উল্লেখ্য, সত্য প্রকাশিত হওয়ার পর, যে ব্যক্তি মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের প্রতি ঈমান আনবে সে ফায়দা লাভ করবে। আর যে উনাদের মধ্যে একজনকে অস্বীকার করবে অর্থাৎ কুফরী করবে, সে জাহান্নামের আযাব ভোগ করবে।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা কাহাফ শরীফ উনার ২৯ নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
وَقُلِ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۖ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِيْنَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِنْ يَسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ ۚ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا ﴿٢٩﴾
অর্থ: আপনি বলুন, তোমাদের রব তায়ালা মহান আল্লাহ পাক উনার তরফ থেকে সত্য এসেছে। যার ইচ্ছা সে ঈমান আনুক আর যার ইচ্ছা সে কুফরী করুক। নিশ্চয়ই আমি জালিমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। তাদেরকে আগুনের তাবু বেষ্টন করে নিবে। যখন তারা পানি চাবে, তাদেরকে গলিত পুঁজের ন্যায় পানি দেয়া হবে। যা তাদের চেহারাকে জ্বালিয়ে ফেলবে । কতইনা নিকৃষ্ট পানীয় এবং কতইনা নিকৃষ্ট আবাসস্থল!
আর মু’মিনদের প্রতিদান সম্পর্কে ইরশাদ মুবারক করেন,
بَشِّرِ الَّذِيْنَ آمَنُوْا وَعَمِلُوا الصَّالـِحَاتِ أَنَّ لَـهُمْ جَنَّاتٍ تَـجْرِيْ مِنْ تَـحْتِهَا الْأَنْـهَارُ
অর্থ : আপনি উনাদেরকে সুসংবাদ প্রদান করুন যারা ঈমান এনেছেন এবং আমলে ছলেহ করেছেন । নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নীচ দিয়ে নহর প্রবাহিত হয়।
কাজেই, কুল উম্মাহর জন্য ফরজ-ওয়াজিব হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার প্রতি হাক্বীক্বীভাবে ঈমান আনার সাথে সাথে উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতিও হাক্বীক্বীভাবে ঈমান এনে উনার সুন্নত মুবারক উনার পরিপূর্ণ ইত্তেবা করা। তাহলেই হাক্বীক্বী মু’মিন হওয়া এবং দুনিয়া ও আখিরাতে খায়ের-বরকত, সম্মান-ইজ্জত, মুহাব্বত-মারিফত, রেযামন্দি সন্তুষ্টি মুবারক হাছিল করা সম্ভব হবে। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে মু’মিনে কামিল হওয়ার তৌফিক দান করুন। (আমীন)
(সংকলনে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (১)
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা:
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র ১২ই শরীফ নিয়ে সাধারণ মানুষের উপলব্ধি এবং আমাদের করণীয়
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (২য় পর্ব)
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূর মুবারক সৃষ্টি সম্পর্কিত হাদীছ শরীফ মুবারক
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












