মধ্যবর্তী নির্বাচন
ডেমোক্র্যাটরা জিতলে মার্কিন পররাষ্ট্রনীতিতে যে ৪ পরিবর্তন আসবে
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেটে জয়লাভের ভালো সম্ভাবনা রয়েছে ডেমোক্র্যাটদের। এতে দুই বছর রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্যের পর আবারও মার্কিন নীতিনির্ধারণী সার্কেলে ডেমোক্র্যাটদের পদচারণা বাড়তে পারে। খবর রয়টার্সের।
ডেমোক্র্যাটরা বলছেন, মার্কিন সংবিধানে যুদ্ধ ঘোষণা ও ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা আইনপ্রণেতাদের হাতে সংরক্ষিত থাকার কথা। কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে যুদ্ধ ঘোষণা করা এবং বাজেট নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছে রিপাবলিকানরা।
মধ্যবর্তী নির্বাচনের ফল পক্ষে এলে ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে লাগাম টানতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন ডেমোক্র্যাটরা।
ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ন্ত্রণ
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার আগে কংগ্রেসের অনুমোদন নেননি ট্রাম্প। কংগ্রেসে এ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবে ডেমোক্র্যাটরা বারবার যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছেন। প্রতিনিধি পরিষদ বা সিনেটের নিয়ন্ত্রণ পেলে ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য করতে পারেন ডেমোক্র্যাটরা। এ ছাড়া সামরিক ব্যয় কমাতেও প্রভাব রাখতে পারেন।
ইউক্রেনের জন্য নতুন সহায়তা
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও ইউক্রেনে সরাসরি মার্কিন আর্থিক ও সামরিক সহায়তা অনেকাংশেই বন্ধ করে দিয়েছেন ট্রাম্প।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার ডিজেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া ইস্যুতে বহু রিপাবলিকানেরও বিরাগভাজন হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নভেম্বরে উভয় কক্ষে বিজয় পেলে ডেমোক্র্যাটরা কী নিয়ে এবং কখন ভোটাভুটি হবে তা নির্ধারণ করতে সক্ষম হবেন। এর ফলে তারা ইউক্রেনের জন্য নতুন সহায়তা অনুমোদন করতে পারবেন, যা ট্রাম্পের ভেটো মোকাবিলায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হতে পারে।
ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করা
গাজায় গণহত্যার কারণে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন নাটকীয়ভাবে কমেছে। অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রিপাবলিকানদের ঘনিষ্ঠ মিত্রতাও এর অন্যতম কারণ।
এ বছর গ্রীষ্মে প্রায় ইসরায়েলকে সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন অর্ধেক হাউস ডেমোক্র্যাট। যারা সহায়তা চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন, তারাও ভারী বোমার মতো অস্ত্র সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপকে সমর্থন দিয়েছেন।
সামরিক ব্যয় কমিয়ে সামাজিক কর্মসূচি পুনরুজ্জীবিত করা
রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের সামরিক ব্যয় সীমিত করার সম্ভাবনা অনেক বেশি। ট্রাম্প এই বছর সামরিক বাজেটে অভূতপূর্ব ৬৭ শতাংশ বৃদ্ধি করে তা দেড় ট্রিলিয়ন ডলারে উন্নীত করার অনুরোধ করেছিলেন। কিন্তু ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করতে তার অস্বীকৃতি এবং সামাজিক কর্মসূচিতে বাজেট হ্রাসের কথা উল্লেখ করে সিনেটে ডেমোক্র্যাটরা তা আটকে দেন।
এদিকে কংগ্রেস অনুমোদন দিলেও বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আটকে রেখেছেন বা বাতিল করেছেন ট্রাম্প। এই বাজেট হ্রাসের ফলে বহু ডেমোক্র্যাট ক্ষুব্ধ হয়েছেন। এই তহবিল পুনরুদ্ধারে জোর প্রচেষ্টার কথা জানিয়েছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসৎ পুলিশে সর্বনাশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












