ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকার নোট ধরিয়ে দেয়ার অভিযোগ
আমানবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) ভুক্তভোগী শিশুটিকে আমানবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
এর আগে রোববার সকালে শিশুটির মা বাদী হয়ে কসবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এতে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ী গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে ও স্থানীয় আসবাবপত্রের ব্যবসায়ী ইয়াছিন মিয়াকে (৫০) একমাত্র আসামি করা হয়েছে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ অক্টোবর সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাজারে সয়াবিন তেল আনতে যায় শিশুটি। বাজার থেকে তেল নিয়ে ফেরার পথে একই এলাকার ফার্নিচার দোকানের মালিক ইয়াসিন মিয়া শিশুটির হাত এবং মুখ চেপে ধরে তার দোকানে নিয়ে যায়। দোকানের ভিতর নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার-চেঁচামেচি করলে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটির হাতে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে দোকান থেকে বের করে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে সবকিছু খুলে বলে। বিষয়টি জানাজানির পর ভুক্তভোগী শিশুটির বাড়ির লোকজন গ্রামের সাহেব সর্দার এবং অভিযুক্ত ইয়াসিনের বংশের সাহেব সর্দারদের জানায়।
শিশুর বাবা জানান, ঘটনার পর থেকে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য গ্রামের সাহেব সর্দারগন আশ্বাস দেয়। পরে বাদৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে মিটিংয়ের আয়োজন করে। কিন্তু বিচারে অভিযুক্তকে কেবল ক্ষমা চাইতে বলা হয়। তাই ন্যায় বিচারের আশায় থানায় মামলা করেছি। আমাকে এখন হুমকি-ধমকি দেয়া হচ্ছে। আমি এর কঠিন বিচার চাই।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, উপজেলার হাতুরবাড়ীতে শিশু ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ইয়াসিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসৎ পুলিশে সর্বনাশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












