“ইবার বাম্পার ফলন অইছে, বালা ফসল পাইছি”
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৯ মে, ২০২৩ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রকৃতি এবার যেন নিজেকে উজাড় করে দিয়েছে। ফসলের বাম্পার ফলনে তৃপ্তির হাসিতে ভরে উঠেছে কৃষকের মুখ। প্রত্যাশার বেশি ফসল ওঠায় অনেক কৃষককে নতুন উগার বা গোলা তৈরি করতে হয়েছে।
আবহাওয়া অনুকূলে ছিল বলে ধান কাটার সঙ্গে সঙ্গেই চলেছে মাড়াই ও শুকানোর কাজ। খড়ও সহজেই শুকিয়ে সংরক্ষণ করা গেছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার হাওর ও হাওরের বাইরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর। আবাদ হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর। এর মধ্যে হাওরেই আবাদ হয়েছে ১ লাখ ৬৫ হাজার হেক্টর। এবার প্রত্যাশার চেয়ে ১০ হাজার টনেরও বেশি ধান পেয়েছেন কৃষক, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
দিরাই-শাল্লা এবং সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর, ছায়ার হাওর, ভরাম হাওর ও ভা-াবিল হাওর ঘুরে দেখা গেল ধান কাটা শেষ। মাঠে পড়ে আছে কাটা ধানের নাড়া। প্রতিটি অস্থায়ী খলায় শেষ মুহূর্তে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত কৃষক। রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় সহজেই শুকিয়ে যাচ্ছে ধান। এরপর তা বস্তায় ভরে গোলাজাত করা হচ্ছে।
খড় শুকিয়ে আপাতত স্তূপ বা লাছি করে হাওরের কান্দায় রেখে দিচ্ছেন কৃষক। খলা থেকে সব ধান বাড়ির গোলায় চলে গেলে ঐতিহ্য অনুযায়ী উৎসব করে লাছি করবেন তারা। এতে একে অন্যকে সহযোগিতা করবেন কৃষকরা। এ উপলক্ষে আয়োজন করা হবে বিশেষ খানাপিনার।
শাল্লা উপজেলার আঙ্গাউড়া নোওয়াগাও গ্রামের কৃষক পিসি দাস বলেছে, ছায়া, ভরাম ও ভা-াবিল হাওরে তার বোরো ধানের জমি রয়েছে। এক সপ্তাহ আগেই তার ধান কাটা শেষ।
এই কৃষক বলেছে, “এবার ৪২ কেয়ার জমিন রইছলাম। মা বাবা আশা করছিলা ৫-৬শ মন ধান পাইমু। কিন্তু এমন ফলন পাইছি আরেকটা গোলা বানাইতে অইছে ধান তওয়ার জন্য। ১০০ মন ধান বেশি পাইছি ইবার। সব মিলাইয়া ৭০০ মন ধান পাইছি। পুরু-বড় (ছোট-বড়) সব কৃষক ইবার খুশি।”
অর্ধশত বছরে এমন নির্বিঘœ সময় পায়নি বলে জানান স্থানীয় কৃষকরা।
শশারকান্দা গ্রামের আঁখি আক্তার প্রায় ৩০ শতক জমিতে বোরো চাষ করে ২৫ মণ ধান ঘরে তুলেছেন জানিয়ে তিনি বলেন, “ইবার বাম্পার ফলন অইছে, বালা ফসল পাইছি। শ্রমিক, মেশিন, রইদ সবতা পুরা পাইছি। কোন বান তুফান নাই। তাই শান্তিমতো তুলছি।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












