লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
, ০৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২১ জুন, ২০২৬ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কিছুক্ষণ নয়, কোথাও দুই ঘণ্টা, কোথাও তিন ঘণ্টা, আবার কোনো কোনো এলাকায় একটানা পাঁচ-ছয় ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। রাজধানী ঢাকা বাদে সারা দেশেরই বিভিন্ন জেলা উপজেলায় চলমান এই দীর্ঘস্থায়ী লোডশেডিং এখন শুধু ভোগান্তির বিষয় নয়, বরং জনজীবন, কৃষি, শিক্ষা ও প্রাণিসম্পদ খাতের জন্য বড় সংকটে পরিণত হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। অনেক এলাকায় ৪০ থেকে ৫০ মিনিট পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে।
লোডশেডিংয়ের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পোলট্রি শিল্পে। প্রচ- গরমে খামারের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় খামারিরা চরম উদ্বেগে রয়েছেন।
গোসিংগা এলাকার খামারি মনির হোসেন জানান, আধাঘণ্টা বিদ্যুৎ না থাকলেই খামারের ভেতরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সম্প্রতি দীর্ঘ লোডশেডিংয়ের কারণে তার খামারে প্রায় একশ’ ব্রয়লার মুরগি মারা গেছে।
তরুণ উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, ঋণ নিয়ে খামার গড়ে তুলেছেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে খামারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি রোগবালাইও বাড়ছে।
লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষি ও ডেইরি খাতেও। বরমী ইউনিয়নের কৃষক মোবাশে^র আলী বলেন, নির্ধারিত সময়ে সেচ দিতে না পারায় ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। বিদ্যুৎ সংকট চলতে থাকলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
দুগ্ধ খামারি জুবায়ের আহমেদ জানান, প্রচ- গরমে গরুর দুধ উৎপাদন কমে গেছে। বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালাতে হয়, কিন্তু ডিজেলের বাড়তি খরচ বহন করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের ভাষ্য, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। ফলে বৈষম্যের অভিযোগও উঠছে বিভিন্ন এলাকায়।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ সংকট দীর্ঘস্থায়ী হলে কৃষি, পোলট্রি ও ডেইরি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। উৎপাদন কমে গেলে বাজারে মুরগি, ডিম ও দুধের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)