‘হাদির জানাজাকে কেন্দ্র করে, একটি গোষ্ঠী বিপ্লবী সরকার গঠনের পাঁয়তারা করছে’
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শোকের এই আয়োজনকে ব্যবহার করে একটি গোষ্ঠী তথাকথিত ‘বিপ্লবী সরকার’ গঠনের পাঁয়তারা করছে, যা দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গভীর হুমকি।
এক বিবৃতিতে জাহেদ উর রহমান বলেন, হাদির মৃত্যু নিঃসন্দেহে মর্মান্তিক। আমরা সবাই তার জন্য শোক প্রকাশ করছি। কিন্তু এই শোককে পুঁজি করে যদি কেউ রাষ্ট্রক্ষমতা দখলের স্বপ্ন দেখে, সেটি হবে ভয়ংকর নৈরাজ্যের সূত্রপাত।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু রাজনৈতিক নেতাকর্মীর বক্তব্য ও স্ট্যাটাসে ‘অসম্পূর্ণ বিপ্লব’, ‘বিপ্লব চূড়ান্ত করা’- এ ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, যা স্পষ্টভাবে একটি অগণতান্ত্রিক পরিকল্পনার ইঙ্গিত দেয়। এই ভাষা কোনো সাধারণ শোক বা প্রতিবাদের ভাষা নয়; এটি রাষ্ট্রের ভেতরে একটি বিকল্প ক্ষমতা কাঠামো তৈরির সংকেত।
জাহেদ উর রহমান আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা হলেও সেটিকে ‘বিপ্লব’ আখ্যা দিয়ে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার তত্ত্ব হাজির করা রাজনৈতিকভাবে বিপজ্জনক।
এটি ছিল গণঅভ্যুত্থান- যার লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন এবং দেশকে সাংবিধানিক পথে ফেরানো। বিপ্লবী সরকার গঠনের কোনো গণম্যান্ডেট এ দেশে নেই।
সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এত গোয়েন্দা সংস্থা থাকা সত্তে¦ও ধারাবাহিক হামলা ঠেকানো না পারা সরকারের চরম ব্যর্থতা। হাদির মৃত্যুর আগেই পরিস্থিতির অবনতি আঁচ করা সম্ভব ছিল।
জাহেদ উর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হাদির জানাজাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বা বিপ্লবী সরকার কায়েমের চেষ্টা হয়, তবে সরকারকে কঠোর হাতে তা দমন করতে হবে। নইলে দেশ আরও গভীর অস্থিরতার দিকে ধাবিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)