শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড:

এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, রাত ১২:২৮
ফেনী সংবাদদাতা:
রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে এসেছিল গুলির শব্দ। সেই রাতের পর কেটে গেছে একটি বছর। কিন্তু ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইয়াছিন হোসেন লিটন (৪০) ও জাকির হোসেন মিল্লাতের (২১) পরিবারের জীবনে সময় যেন থমকে আছে। স্বজন হারানোর শোক, অর্থকষ্ট আর অপূর্ণ বিচারের বেদনা আজও তাড়া করে ফিরছে দুই পরিবারকে।
গত বছরের ২৪ জুলাই রাতে বাসপদুয়া সীমান্তে মাছ ধরতে গিয়ে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত হন লিটন ও মিল্লাত। তাদের প্রথম মৃত্যুবার্ষিকী পেরিয়ে গেলেও পরিবারের সদস্যদের চোখের পানি শুকায়নি। বাসপদুয়া উত্তরপাড়া কবরস্থানে পাশাপাশি শায়িত দুই তরুণের কবরেই প্রতিদিন ভিড় করেন স্বজনরা।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ মিল্লাতকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মায়ের কোলেই 'মা, মা' ডাকতে ডাকতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। অন্যদিকে লিটনের মরদেহ নিয়ে যায় বিএসএফ। পরদিন ২৫ জুলাই রাতে বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ হস্তান্তর করলে পাশাপাশি দুই কবরে দাফন করা হয় তাদের।
এক বছর পর বাসপদুয়া গ্রামে গিয়ে দেখা যায়, লিটনের মৃত্যুর পর পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে তার পরিবার। নিজের কোনো ভিটেমাটি ছিল না। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন। গাড়ি চালানো ও টিউবওয়েল মেরামতের কাজ করে সংসার চালাতেন।
স্বামীর মৃত্যুর পর চার সন্তান নিয়ে চরম অভাবে পড়ে যান স্ত্রী আনোয়ারা বেগম। শেষ পর্যন্ত বাবার বাড়ি মির্জানগর ইউনিয়নের মধ্যম মনিপুর গ্রামে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন।
একই বিভীষিকা বয়ে বেড়াচ্ছে মিল্লাতের পরিবারও। মেজো ছেলে মিল্লাত অল্প বয়সেই ধরেছিলেন সংসারের হাল। তাকে হারিয়ে এখন দিশেহারা পিতা ইউসুফ। অসুস্থ ছোট ছেলেকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।
বাসপদুয়া উত্তরপাড়া কবরস্থানে ছেলের কবরের পাশে দাঁড়িয়ে ইউসুফ হাত ধরে বলেন, ছেলেকে খুব মনে পড়ে, একদিনের জন্যও ভুলতে পারি না। প্রতিদিন এখানে এসে ছেলেকে দেখে যাই। কিন্তু এই এক বছরে কেউ আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি।
মিল্লাতের মা পারভিন আক্তার সেদিনের কথা মনে করে শিউরে ওঠেন, হাসপাতালে নেওয়ার পথে ‘মা, মা’ বলতে বলতে ছেলেটা আমার চোখের সামনে শেষ হয়ে গেল। এই দৃশ্য আমি মরে গেলেও ভুলতে পারব না।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত হত্যা বন্ধ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল সে সময়। রাজনৈতিক দলগুলোর নেতারাও আশ^াস দিয়েছিলেন। কিন্তু বছর গড়ালেও মিলেনি কোনো ক্ষতিপূরণ, মেলেনি বিচার। বিচারের বাণী যেন নীরবেই কেঁদে ফিরছে পরশুরামের এ সীমান্তে।
সীমান্তের এই জোড়া কবর কেবল দুটি প্রাণ হারানোর গল্প নয়, বরং প্রতিদিন ভারতের গুলিতে স্বজনহারা সাধারণ বাংলাদেশিদের অমীমাংসিত বিচার ও নিরবচ্ছিন্ন অর্থকষ্টের এক জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়ে আছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে