পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক পেমেন্ট বা লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে 'ব্যাংক-মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো' চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে পেপাল, পেওনিয়ার কিংবা স্ট্রাইপের মতো আন্তর্জাতিক শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে স্থানীয় ব্যাংকগুলোর অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়ার পথ উন্মুক্ত হলো।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের (এফইপিডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কাঠামোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো-ব্যাংকগুলো গ্রাহকদের নামে 'ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ)' নামে ডিজিটাল ওয়ালেট বা স্টোরড-ভ্যালু অ্যাকাউন্ট খুলতে সহায়তা করতে পারবে।
প্রজ্ঞাপন অনুযায়ী- ব্যক্তিগত, চিকিৎসা কিংবা সরকারি বা দাপ্তরিক কাজের ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে এই ডিভিএ ওয়ালেট ব্যবহার করা যাবে। এছাড়া আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সদস্যপদ বা সাবস্ক্রিপশন ফি, ই-ভিসা প্রসেসিং ফি, বিদেশে হোটেল বুকিং এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা বা আইটি এনাবল্ড সার্ভিসের বিল পরিশোধের মতো বৈদেশিক পেমেন্ট করার সুযোগ পাবেন গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই ডিভিএ ব্যবহারকারীরা অনলাইন লেনদেনের মাধ্যমে আন্তর্জাতিক কেনাকাটা ও ফি পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ পেপাল, পেওনিয়ার এবং স্ট্রাইপের মতো বৈশ্বিক কোম্পানীগুলোকে বাংলাদেশের বাজারে বিনিয়োগ পরিধি বাড়াবে। বিশেষ করে দেশের ফ্রিল্যান্সার, ছোট-বড় ই-কমার্স উদ্যোক্তা এবং সফটওয়্যার ও সেবা প্রযুক্তি রপ্তানিকারকদের জন্য এটি একটি বিশেষ সুবিধা হিসেবে কাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত নেতার অপকর্মে অন্তঃসত্ত্বা বিধবা, গর্ভের সন্তানকেও হত্যা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে দালালদের অপতৎপরতা বন্ধ হবে -স্বাস্থ্যমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি -রিজভী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না -সমাজকল্যাণমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -টেলিযোগাযোগমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ দিনেই ব্যাংক থেকে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিলো সরকার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার -আইনমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)